‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’

আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ দেবে কি না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এক্ষেত্রে কোনও সমস্যা নেই। কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি অংশ নিতে পারবেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। এখানে কেউ দলের পরিচয়ে বা দলের পক্ষে প্রচার চালাতে পারবেন না।”

তিনি বলেন, “কোনও ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, কিন্তু প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন, তাহলে সেটি সমস্যা হবে। তবে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারলে তিনি নির্বাচন করতে পারবেন।”

আওয়ামী লীগের দলীয় পদ-পদবিধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “যেহেতু সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ, তাই দলীয় পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন এবং নির্বাচন করতে চান, তাহলে তিনি করতে পারবেন। 
এই বিভাগের আরও খবর
খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

কালের কণ্ঠ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দৈনিক ইত্তেফাক
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

প্রথমআলো
বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

সমকাল
শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে ২০ জুলাই যমুনায় প্রধানমন্ত্রীর বৈঠক

শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে ২০ জুলাই যমুনায় প্রধানমন্ত্রীর বৈঠক

জাগোনিউজ২৪
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন