‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। চূড়ান্ত সিজনের প্রথম ভলিউম আজ সকালে অনলাইনে প্রকাশ হওয়ার পরপরই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয় এবং তারা সিরিজটি একবারে দেখে ফেলার প্রস্তুতি নেন। তবে, বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে।

দীর্ঘ প্রতীক্ষার পর ‘স্ট্রেঞ্জার থিংস’ শেষ সিজনের প্রথম ভলিউমটি অনলাইনে আসতেই বিশ্বজুড়ে সিরিজটির ভক্তরা একসঙ্গে দেখতে ভিড় জমান। বিপুল দর্শকদ হবে সেটি আগে থেকে অনুমান করতে পারেনি নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

ফলস্বরূপ, মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি অচল হয়ে যায় এবং কোটি কোটি দর্শক তাদের পছন্দের পর্বটি দেখতে ব্যর্থ হন। এই সিরিজের ফাইনাল সিজনের প্রথম পর্বটি দেখার জন্য ভক্তরা যে কতটা উন্মুখ ছিলেন, এই ঘটনা তারই প্রমাণ। কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে।

প্ল্যাটফর্ম ক্র্যাশ করার সঙ্গে সঙ্গেই বহু দর্শক অনলাইনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। অনেকেই জানিয়েছেন, ‘Watch now’ বাটনে ক্লিক করার মুহূর্তে স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠছিল, যেখানে লেখা ছিল: “Something went wrong. Sorry, we're having trouble with your request. You'll find lots to explore on the home page.” (কিছু একটা ভুল হয়েছে। দুঃখিত, আপনার অনুরোধ নিয়ে আমরা সমস্যায় পড়েছি। হোমপেজে আপনি খুঁজে দেখার মতো অনেক কিছুই পাবেন।)
এই বিভাগের আরও খবর
সব ছাড়ার ঘোষণার পর বিচ্ছেদের গুঞ্জন, ব্যাখ্যা দিলেন নেহা

সব ছাড়ার ঘোষণার পর বিচ্ছেদের গুঞ্জন, ব্যাখ্যা দিলেন নেহা

সমকাল
পর্দায় ফিরছেন তাহসান খান

পর্দায় ফিরছেন তাহসান খান

যুগান্তর
রুপালি পর্দা থেকে বাস্তব জীবনের সফল জুটি

রুপালি পর্দা থেকে বাস্তব জীবনের সফল জুটি

জনকণ্ঠ
দুই সিনেমা উস্কে দিলো রাফি-তমার প্রেম ভাঙার গুঞ্জন

দুই সিনেমা উস্কে দিলো রাফি-তমার প্রেম ভাঙার গুঞ্জন

জাগোনিউজ২৪
এক টেকে পুরো গান শুটিংয়ের রেকর্ড, দাবি প্রযোজনা সংস্থার

এক টেকে পুরো গান শুটিংয়ের রেকর্ড, দাবি প্রযোজনা সংস্থার

The Daily Star
মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি