অবশেষে প্রকাশ্যে জোভানের স্ত্রীর ছবি

অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত ১২ জানুয়ারি রাতে নিজের বিয়ের খবর প্রকাশের ১০ দিনের মাথায় ভক্তদেরকে স্ত্রীর মুখ দেখালেন এই অভিনেতা।

সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন। কিন্তু ছবিতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায়নি। অবশেষে গতকাল সংবর্ধনা অনুষ্ঠান ছিল। দিনটিতে ফারহান তাঁর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করলেও তাঁর সহকর্মীরা একাধিক ছবি পোস্ট করেন। 

ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপী রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই নবদম্পতি। তবে এর আগেও স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন এই অভিনেতা। কিন্তু প্রতিবারই স্ত্রীকে আড়ালে রাখার চেষ্টা করে গেছে তিনি। তখন থেকেই ভক্তদের কৌতূহল তৈরি হচ্ছিল জোভানের স্ত্রীর সম্পর্কে। 

জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। 
এই বিভাগের আরও খবর
বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

যুগান্তর
সিদ্ধান্ত বদলে নদীর নতুন ভাবনা

সিদ্ধান্ত বদলে নদীর নতুন ভাবনা

সমকাল
‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

যুগান্তর
বিধানসভায় বিশ্বশর্মার দাবি, জুবিন গর্গকে খুন করা হয়েছে

বিধানসভায় বিশ্বশর্মার দাবি, জুবিন গর্গকে খুন করা হয়েছে

মানবজমিন
শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

কালের কণ্ঠ
বড় পর্দায় অভিনয় করবেন রিচি সোলায়মান

বড় পর্দায় অভিনয় করবেন রিচি সোলায়মান

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি