বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবার বসছে। টানা চতুর্থবার প্রধানমন্ত্রীর পদে আসীন হচ্ছেন দলটির সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও সংশোধন) অধ্যাদেশ ২০১৯ এর অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে আজকের মন্ত্রিসভায়।

এছাড়া রাষ্ট্রপতির ভাষণের খসড়াসহ আরও পাঁচটি বিষয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। উল্লিখিত বিষয়গুলো মন্ত্রিসভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশের সারসংক্ষেপে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, মনোনয়নপত্র দাখিলের পূর্বদিন পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও ইভিএম সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান সংযোজন করে অধ্যাদেশ করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যকর করার জন্য জরুরি ভিত্তিতে সংবিধানের দেয়া ক্ষমতাবলে ৩১ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ-২০১৮ প্রণয়ন করে তা জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধানের অনুচ্ছেদ ৯৩(১)-এর অধীন প্রণীত ও জারি করা অধ্যাদেশ ওই অনুচ্ছেদের (২)-এর বিধান অনুযায়ী জারি হওয়ার পর জাতীয় সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে।

রাষ্ট্রপতি ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। উল্লিখিত আরপিও সংশোধনী অধ্যাদেশটি আইনে পরিণত করতে হলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে সংসদে বিল আকারে উপস্থাপন করে পাস হতে হবে।

অন্যথায় অধ্যাদেশটির কার্যকারিতা হারাবে। এ কারণে সংসদে বিল আকারে উপস্থাপনের আগে অধ্যাদেশটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য আজকের বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

এছাড়া সংসদ অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। আর এ ভাষণের ওপর ধন্যবাদ জানাবেন সংসদ সদস্যরা। প্রচলিত নিয়মে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। এরপরই তা চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেই ভাষণ অনুমোদনের জন্য আজকের মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে।

১৮ পৃষ্ঠার খসড়া ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতির চিত্র, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেয়া পদক্ষেপ ও সাফল্য, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বিভিন্ন খাতে নেয়া কর্মসূচির রূপরেখা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন, দেশে ও বিদেশে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্যসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত উল্লেখ থাকবে বলে আভাস পাওয়া গেছে।

এছাড়াও বৈঠকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ-সংশোধন) আইনের খসড়া, জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ও বিধিমালার আলোকে জাতীয় কর্মপরিকল্পনার খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এই বিভাগের আরও খবর
খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

কালের কণ্ঠ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দৈনিক ইত্তেফাক
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

প্রথমআলো
বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

সমকাল
শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে ২০ জুলাই যমুনায় প্রধানমন্ত্রীর বৈঠক

শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে ২০ জুলাই যমুনায় প্রধানমন্ত্রীর বৈঠক

জাগোনিউজ২৪
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন