ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি

দেশীয় পণ্য ওয়ালটন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন বর্তমান জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগামী ২ বছর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন জনপ্রিয় এই ক্রিকেট অলরাউন্ডার।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এ উপলক্ষে মাশরাফি বিন মুর্তজা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ। ওয়ালটনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও অভিনেতা আমিন খান, উপনির্বাহী পরিচালক ফিরোজ আলম, অতিরিক্ত পরিচালক মিলটন আহমেদ এবং পাওয়ার প্লে কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুর রহমান পলাশ। 

 বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ড। ক্রিকেটের উন্নয়নে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ওয়ালটনের ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চেষ্টা করব দেশে-বিদেশে প্রতিষ্ঠানটিকে ইতিবাচকভাবে তুলে ধরতে। ওয়ালটনের জন্য শুভকামনা। সবাই ওয়ালটনের সঙ্গে থাকবেন। বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য সবার কাছে দোয়া চাই।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চাহিদা মিটিয়ে ওয়ালটন তাদের উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক প্রশংসিত হচ্ছে, যা উন্নত বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। বিদেশে এই সকল পণ্য রপ্তানি করে দেশে আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও। এবার বাংলাদেশে তৈরি পণ্য দিয়ে বিশ্বজয়ের লক্ষ্য ওয়ালটনের। ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৫ ব্র্যান্ডের মধ্যে নিজেদের স্থান করে নিতে ওয়ালটন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আমার দেশ
তৈরি পোশাক কারখানায় এআই প্রযুক্তির সুফল, উৎপাদনশীলতা বাড়ছে ২৫% পর্যন্ত

তৈরি পোশাক কারখানায় এআই প্রযুক্তির সুফল, উৎপাদনশীলতা বাড়ছে ২৫% পর্যন্ত

বিডি প্রতিদিন
পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, ৩০% দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে

পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, ৩০% দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে

The Daily Star
যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে গরুর মাংস আমদানি, বার্গারের দাম কমবে কি

যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে গরুর মাংস আমদানি, বার্গারের দাম কমবে কি

প্রথমআলো
বাড়তি আমদানিতেও সিলিন্ডার গ্যাসে সংকট

বাড়তি আমদানিতেও সিলিন্ডার গ্যাসে সংকট

জাগোনিউজ২৪
জ্বালানিসংকটের টেকসই সমাধান খুঁজছে সরকার

জ্বালানিসংকটের টেকসই সমাধান খুঁজছে সরকার

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের: সংঘাতের নতুন মোড়

  • চিকিৎসকের ঘাটতি বনাম কর্মসংস্থান সংকট: বাংলাদেশের স্বাস্থ্য খাতের জটিল সমীকরণ

  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী