ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

নতুন কাজ নিয়ে ফিরছেন পরী মনি। এবারের ভালোবাসা দিবসে দেখা যাবে তাকে। পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। দুজনের আসন্ন ওয়েব ফিল্মের একটি পোস্টার ইতিমধ্যেই প্রকাশ হয়েছে।

গত বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিনটা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ ওয়েব ছবির শুটিংয়ের মধ্য দিয়ে গেছে পরী মনির। ঢাকার ৩০০ ফিটে এর শুটিং হয়েছে। ‘বুকিং’ ওয়েব ফিল্মে পরীমনির বিপরীতে রয়েছেন এ বি এম সুমন। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্প নিয়ে নৃ-তত্ত্ব চলচ্চিত্র নির্মাণ করছে বঙ্গ।

মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ তার মধ্যে একটি। এ ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমনি ও এ বি এম সুমন। এটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে।

‘বুকিং’ সম্পর্কে পরী মনি বলেন, ‘বুকিং’-এর গল্প খুব সুন্দর।

নানা চমক রয়েছে। তা ছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এ বি এম সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি নতুন বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।

নির্মাতা আরিয়ান গণমাধ্যমকে জানান, মিষ্টি একটি প্রেমের গল্প ‘বুকিং’। পরী মনি ও এ বি এম সুমনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। সুন্দর একটি গানও আছে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প এটি।
এই বিভাগের আরও খবর
‘দম’ সিনেমায় ৪৪ বছর আগের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

‘দম’ সিনেমায় ৪৪ বছর আগের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

The Daily Star
ঈদে মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

ঈদে মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

জনকণ্ঠ
ঈদে আসছে প্রীতম ও মেহজাবীনের ‘ক্যাকটাস’

ঈদে আসছে প্রীতম ও মেহজাবীনের ‘ক্যাকটাস’

বণিক বার্তা
অবশেষে বিয়ের ঘোষণা / ভেন্যু-নিরাপত্তা-অতিথি নিয়ে এলো নতুন তথ্য

অবশেষে বিয়ের ঘোষণা / ভেন্যু-নিরাপত্তা-অতিথি নিয়ে এলো নতুন তথ্য

সমকাল
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

যুগান্তর
মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী যা বললেন

মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী যা বললেন

যুগান্তর
ট্রেন্ডিং
  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন