চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি

বাইরে থেকে চাল আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে আমদানিকৃত চালের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্কের পরিমান আগে ৩ শতাংশ থাকলেও বর্তমানে তা ২৫ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়া আমদানি পর্যায়ে চালের উপর ৫ শতাংশ অগ্রীম কর আরোপ করা হয়েছে এবং আমদানি শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বহাল রাখা হয়েছে। 

আজ ২২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।  নতুন শুল্ক-কর আরোপের ফলে চাল আমদানির মোট কর ভার হলো ৫৫ শতাংশ। এই বাড়তি শুল্ক-কর বুধবার থেকেই তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। 

এ দিকে এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরের দশ মাসে প্রায় ৩ লাখ ৩ হাজার টন চাল আমদানি করা হয়েছে। এতে দেশীয় কৃষকেরা উৎপাদন খরচের কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যার  ফলে প্রান্তিক কৃষকেরা আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষকদের এই ক্ষতি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী চাল আমদানি পর্যায়ে শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে। তিনি এর ফলে কৃষকদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও কম হবে বলে আশা ব্যক্ত করেছেন। 

সরকার গৃহীত এই সিদ্ধান্ত কে সব মহল সাধুবাদ জানিয়েছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কৃষকদের সহায়তা করার জন্য সোশ্যাল মিডিয়া গুলোতেও নেটিজেনরা বেশ তৎপরতা দেখিয়েছে।

এই বিভাগের আরও খবর
দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আমার দেশ
তৈরি পোশাক কারখানায় এআই প্রযুক্তির সুফল, উৎপাদনশীলতা বাড়ছে ২৫% পর্যন্ত

তৈরি পোশাক কারখানায় এআই প্রযুক্তির সুফল, উৎপাদনশীলতা বাড়ছে ২৫% পর্যন্ত

বিডি প্রতিদিন
পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, ৩০% দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে

পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, ৩০% দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে

The Daily Star
যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে গরুর মাংস আমদানি, বার্গারের দাম কমবে কি

যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে গরুর মাংস আমদানি, বার্গারের দাম কমবে কি

প্রথমআলো
বাড়তি আমদানিতেও সিলিন্ডার গ্যাসে সংকট

বাড়তি আমদানিতেও সিলিন্ডার গ্যাসে সংকট

জাগোনিউজ২৪
জ্বালানিসংকটের টেকসই সমাধান খুঁজছে সরকার

জ্বালানিসংকটের টেকসই সমাধান খুঁজছে সরকার

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা