ঘুরে আসুন সিকিম

সিকিম, ভারতের অপূর্ব সুন্দর একটি অঙ্গরাজ্য। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে কিছুদিন হলো বাংলাদেশীদের জন্য যাওয়ার অনুমতি মিলেছে। এই সুযোগে আপনারাও ঘুরে আসতে পাহাড়ী অদ্ভূত সুন্দর এই এলাকা থেকে। সিকিমের রাজধানী গ্যাংটক। মেঘের রাজ্য সিকিম ঘোরার সবথেকে সহজ উপায় হল গ্যাংটককে কেন্দ্র করে ঘোরা। আলপাইন সৌন্দর্যের জন্য একে প্রায়ই “পূর্বের সুইজারল্যান্ড” বলা হয়। গ্যাংটক ও এর আশে পাশের অঞ্চল পুরোটাই সুবিশাল ও দৃষ্টিনন্দন পাহাড়ে ঘেরা।

সিকিমে রয়েছে দারুণ সুন্দর এবং বিচির সব উদ্ভিদ এবং প্রানী। রডোডেন্ড্রন, অর্কিড ফুল, সাথে লাল পান্ডা, লাল রঙ্গিন পাখি এগুলো গ্যাংটকের অন্যতম প্রধান আকর্ষণ। গ্যাংটকে পর্যটকদের মন মাতানোর জন্য অনেক হ্রদ, ঝর্ণা ও পাহাড় রয়েছে। তবে এদের মধ্যে সোমগো ও মেনমেকো হ্রদই বেশি পরিচিত। দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘার যেই সৌন্দর্য দেখে থাকেন, সেই সৌন্দর্য থেকে আপনাকে বঞ্চিত করবে না গ্যাংটকও। বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দর্শন আপনি পাবেন গ্যাংটক থেকেও। হট স্প্রিংগুলো সালফারের উচ্চ ঘনত্বের কারণে ভেষজ গুণের জন্য সুপরিচিত। পর্যটকদের মধ্যে জনপ্রিয় হত স্প্রিংগুলির মধ্যে রয়েছে ইউম সামডোং হটস্প্রিং, রেশি হটস্প্রিং ইত্যাদি। এখানকার কয়েকটি বন্যপ্রাণী অভয়ারণ্য হল- কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ও ফামবং লো বন্যপ্রাণী অভয়ারণ্য।

সিকিমের রাজধানী গ্যাংটকে রয়েছে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স এম জি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ ।  মাঝে বসার জায়গা, দুই পাশে সুসজ্জিত দোকানপাট, পরিচ্ছন্ন রাস্তাঘাট- সবমিলিয়ে একটা অন্যরকম স্বর্গীয় পরিবেশ। এম.জি.মার্গে মহাত্মা গান্ধীর খুব সুন্দর একটি মূর্তি স্থাপিত আছে। গ্যাংটক শহরে রোপওয়ে আছে, উপর থেকে শহরটাকে দেখতে খুব সুন্দর লাগে।  এছাড়া গ্যাংটক এর লোকাল সাইট এর মধ্যে তাশি ভিউ পয়েন্ট, রুমটেক মনাস্ট্রি ,টিবেটোলজি ,চোর্তেন সৌধ ,ফ্লাওয়ার শো ,কটেজ ইন্ডাস্ট্রি ,নামনাং ভিউ পয়েন্ট ,তাশি ভিউ পয়েন্ট ,হনুমান টক ,গণেশ টক ,জুওলজিকাল গার্ডেন ,ইঞ্চে মনাস্ট্রি ,বনঝকরি জলের জলপ্রপাত ইত্যাদি। 

গ্যাংটক এর আরেকটি দর্শনীয় স্থান হল ছাঙ্গুলেক। ছাঙ্গু লেকের (Tsomgo Lake) স্থানীয় নাম সোমগো। গ্যাংটক থেকে ৩৮ কিলোমিটার দূরে ১২ হাজার ৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই লেক। শীতকালে ছাঙ্গুলেকের জল জমে বরফ হয়ে যায়। লেকের চারিদিকে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্যই অন্যরকম। এখানে বেড়াতে আসা পর্যটকেরা একবার হলেও ইয়াকের পিঠে চড়েন। তবে এই রাস্তায় আসতে হলে আগে থেকেই অনুমতি নিয়ে আসতে হয়। ছাঙ্গুলেক যাওয়ার পথেই পড়বে বাবা মন্দির। একই রাস্তায় তিনটি ঘোরার জায়গা ছাঙ্গু হ্রদ, নতুন বাবা মন্দির আর পুরানো বাবামন্দির বা বাবার বাঙ্কার।

সিকিমের বিখ্যাত খাবার হচ্ছে মোমো। রাস্তার পাশে সারাক্ষণই মোমো বিক্রি হতে থাকে, এছাড়া রয়েছে ইয়াকের পনির এবং পানিপুরির আয়োজন। 

সিকিম ভ্রমনের সময়ঃ 

সিকিমের তাপমাত্রা বেশির ভাগ সময়ই খুব কম থাকে। বলা হয়ে থাকে সিকিমের বৃষ্টিপাতের ও কোন ঠিক নেই। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি সিকিম ভ্রমনের জন্য আদর্শ সময়। 

কিভাবে যাবেনঃ 
বাংলাদেশ থেকে চ্যাংড়াবান্ধা-বুড়িমারি বর্ডার থেকে শিলিগুড়ি খুব সহজেই যাওয়া যায়। শ্যামলী পরিবহনের বাস কল্যাণপুর থেকে ছেড়ে যায়। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং শহর থেকে ট্যাক্সি করে গ্যাংটক পৌছানো যায়। সিকিম প্রবেশের আগে সিকিম গেট এ পারমিশন দেখিয়ে এন্ট্রি/এক্সিট এর সীল নিয়ে নিবেন।

যা কিছু জানা প্রয়োজনঃ 

সিকিম একটি হর্ন মুক্ত দেশ। অকারণে হর্ন বাজানো এখানে দন্ডনীয় অপরাধ। সিকিমের সার্বজনীন এলাকায় ধূমপান, আবর্জনা ছড়ানো এবং থুথু ফেলা আইনত অনুমোদিত নয়। সিকিমে বিদেশীদের জন্য অবাধ প্রবেশে বিধিনিষেধ রয়েছে। তাদেরকে একটি সংরক্ষিত অঞ্চলের অনুমতিপত্র বা আর.এ.পি. নিয়ে যেতে হয়। এখানে প্রবেশ বিনামূল্যে এবং শুধুমাত্র একটি বৈধ পাসপোর্ট এবং একটি ভারতীয় ভিসা প্রয়োজন। সিকিমের পারমিশন কিভাবে নিতে হবে সেটা এখান থেকে দেখে নিতে পারেন। সিকিমের নির্দিষ্ট কিছু এলাকা সংরক্ষিত স্থান হিসাবে পরিগণিত হয় এবং এইসমস্ত স্থানে প্রবেশের জন্য বিদেশী ও ভারতীয়দের প্রবেশের জন্য একটি সুরক্ষিত অঞ্চলের অনুমতিপত্র বা পি.এ.পি. নিয়ে যেতে হয়। নির্দিষ্ট কিছু এলাকায়, বিশেষ করে সীমান্তের কাছাকাছি এলাকায়, বিদেশীদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। যেমন নাথুলা পাস, জিরো পয়েন্ট এসব এলাকায় বিদেশীদের প্রবেশ নিষেধ।

এই বিভাগের আরও খবর
শ্বাসরুদ্ধকর ‘দ্য ওডিসি’, নতুন উচ্চতায় পৌঁছে গেলেন নোলান

শ্বাসরুদ্ধকর ‘দ্য ওডিসি’, নতুন উচ্চতায় পৌঁছে গেলেন নোলান

বণিক বার্তা
৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কে হলেন বাংলাদেশের প্রতিনিধি

৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কে হলেন বাংলাদেশের প্রতিনিধি

The Daily Star
পূর্ণিমার পর কেন আর জন্ম নিলো না কোনো সুপারস্টার নায়িকা?

পূর্ণিমার পর কেন আর জন্ম নিলো না কোনো সুপারস্টার নায়িকা?

বাংলা ট্রিবিউন
আমাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল : পরীমণি

আমাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল : পরীমণি

মানবজমিন
উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতল ‘মানুষের বাগান’

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতল ‘মানুষের বাগান’

The Daily Star
কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না, বিদায় নেইমার জুনিয়র: পলাশ

কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না, বিদায় নেইমার জুনিয়র: পলাশ

সময় নিউজ
ট্রেন্ডিং
  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন