একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৩টায় শুরু হবে অধিবেশন। নতুন সংসদের প্রথম এ বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া সংসদের প্রথম ও নতুন বছরের প্রথম অধিবেশন হিসেবে এর প্রথম দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন ৩ জানুয়ারি। এরপর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা শপথ নেয়। দশম জাতীয় সংসদের পাঁচ বছর পূর্তি হবে ২৮ জানুয়ারি। এর এক দিন পরই বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাধারণত প্রথম অধিবেশন দীর্ঘ হয়।

আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

এই বিভাগের আরও খবর
আগামী ৯০ দিনের মধ্যে ভিকারুননিসার নির্বাচন, অ্যাডহক কমিটি নিয়ে রুল

আগামী ৯০ দিনের মধ্যে ভিকারুননিসার নির্বাচন, অ্যাডহক কমিটি নিয়ে রুল

জাগোনিউজ২৪
আরেক মেট্রোরেল প্রস্তাব চূড়ান্ত, একনেকের অনুমোদনের অপেক্ষা

আরেক মেট্রোরেল প্রস্তাব চূড়ান্ত, একনেকের অনুমোদনের অপেক্ষা

The Daily Star
‘কংস’রূপী ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে গণতন্ত্রকামী জনগণ

‘কংস’রূপী ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে গণতন্ত্রকামী জনগণ

আমার দেশ
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা

নয়া দিগন্ত
নতুন পে স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন পে স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

যুগান্তর
স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার

স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা