অর্থছাড়ে সিএমএসডিকে চাপ দিচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো

স্বাস্থ্য খাতের কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি থেমে ছিল না কভিড-১৯ পরিস্থিতিতেও। গত বছর করোনা সংক্রমণের শুরু থেকে জুন পর্যন্ত কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পিপিই-মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অন্তত ৭২১ কোটি টাকার অনিয়ম হয়েছে। নিয়মের ব্যত্যয় ঘটতে দেয়া এসব ক্রয়াদেশের বিপরীতে পণ্যসামগ্রী সরবরাহ করা প্রতিষ্ঠানগুলো এখন অর্থ পেতে চাপ দিচ্ছে সিএমএসডিকে। সম্প্রতি এর সমাধান চেয়ে অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে সিএমএসডি কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় ঔষধাগারের চিঠিতে বলা হয়, কভিড-১৯ বৈশ্বিক মহামারী হিসেবে চিহ্নিত হওয়ার প্রাথমিক অবস্থায়ই স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলায় সিএমএসডি বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম কিনেছে। গত বছরের ৩ জুন সিএমএসডির বর্তমান পরিচালক দায়িত্ব নেয়ার আগে পর্যন্ত সে সময়ের পরিচালক ১ হাজার ২৮৫ কোটি ২২ লাখ ৪১ হাজার টাকা প্রাক্কলিত মূল্যে ১৯৬টি প্যাকেজের আওতায় বিভিন্ন কভিড-১৯ সামগ্রী কেনার পরিকল্পনা নেন। এর মধ্যে ৩৪৪ কোটি ১১ লাখ ৫৭ হাজার টাকা চুক্তিমূল্যে ৫৭টি প্যাকেজের দরপত্র মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের জন্য স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়। আর ৫ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা চুক্তিমূল্যে দুটি প্যাকেজের দরপত্র মূল্যায়নের জন্য পাঠানোও হয়নি।

অন্যদিকে ৩৭১ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলিত মূল্যের ৫৮টি প্যাকেজের দর প্রস্তাব পাওয়া গেলেও সেগুলোর দরপত্র মূল্যায়ন করা হয়নি। এর পরও এসব প্যাকেজের আওতায় কোনো কোনো মালামাল আংশিক বা সম্পূর্ণ সরবরাহ করা হয়েছে। চিঠির তথ্য অনুযায়ী সর্বমোট ৭২০ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে কোনো ধরনের নিয়ম-নীতি বিবেচনায় নেয়া হয়নি। এমনকি এসব পণ্য ক্রয়ের ক্ষেত্রে বরাদ্দের জন্য সম্মতিও চাওয়া হয়নি।

এ বিষয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর পরিচালক আবু হেনা মোরশেদ জামান বণিক বার্তাকে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রায় ১ হাজার ২৮৫ কোটি টাকার বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম কেনার পরিকল্পনা নিয়েছিলেন তত্কালীন পরিচালক। এর মধ্যে কিছু সরঞ্জাম কেনা হলেও সেগুলোর ক্রয় প্রক্রিয়ায় ত্রুটি ছিল। ত্রুটির বিষয়গুলো উল্লেখ করে সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে। এসব কেনাকাটায় আগে থেকে অর্থ বরাদ্দও চাওয়া হয়নি। ফলে সেগুলোর বিপরীতে কোনো বরাদ্দও নেই। কিন্তু যেসব প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করেছে তারা এখন অর্থ চাইছে। আবার ক্রয় প্রক্রিয়ায় সমস্যা থাকায় নতুন করে বরাদ্দও পাওয়া যাচ্ছে না। তাই এক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। 

এই বিভাগের আরও খবর
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

কালের কণ্ঠ
বিদেশী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত

বিদেশী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত

নয়া দিগন্ত
ডিজিবক্সের হাত ধরে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসার ডিজিটাল লয়্যালটি প্লাটফর্ম মীড

ডিজিবক্সের হাত ধরে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসার ডিজিটাল লয়্যালটি প্লাটফর্ম মীড

বণিক বার্তা
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

বিডি প্রতিদিন
ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৯৮৫৬ টাকা

ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৯৮৫৬ টাকা

বণিক বার্তা
আমদানির পর হিলিতে কমেছে কাঁচামরিচের দাম

আমদানির পর হিলিতে কমেছে কাঁচামরিচের দাম

জাগোনিউজ২৪
ট্রেন্ডিং
  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা