আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা: পরীমণি

গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ছড়িয়ে পড়ে চিত্রনায়ক শরীফুল রাজকে পরীমণির বিচ্ছেদের নোটিশ পাঠানোর খবর। এরপর রাজ কিছুই জানেন না বললেও গণমাধ্যমের সামনে সারাদিন চুপ ছিলেন পরীমণি। কিন্তু কিছু না বলে আর থাকতে পারলেন না এই চিত্রনায়িকা। অবশেষে মুখ খুললেন। গতকাল সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে পরিষ্কার করলেন নিজের অবস্থান।

বিচ্ছেদের নোটিশ প্রসঙ্গে এই পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক নিয়মে। এটাও তাকে আমার একপ্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সাথে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা। সবাইকে বলতে চাই, আমার ছেলের যাবতীয় খরচ—মানে ভরণপোষণ থেকে শুরু করে, আগামী দিনে পড়াশোনা যা কিছু আছে সবই আমি বহন করব। এত দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল অভিভাবকত্ব এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।’

শুধু বিচ্ছেদের প্রসঙ্গ নয়, এই পোস্টে ছিল রাজকে নিয়ে পরীমণির নানান অভিযোগ। ফেসবুকে পোস্ট করা পুরোনো এক পোস্টের স্ক্রিনশট নিজের ওয়ালে শেয়ার করে তিনি লিখেছেন, ‘নিশ্চয়ই এই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলেট করে দিয়েছিল। তারপর এসব ঘটনার সে পুনরাবৃত্তি করেছে। বারবার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও, আর হবে না—এমনকি সুইসাইড–এর মতো হুমকিতেও ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায়, আমি জানি না।’

পরীমনি আরও লিখেছেন, ‘আমি সব ভুলে সুন্দর–স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্ককে অওন করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন, যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ব্যবহারই করে গেল। প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বারবার সুযোগ দিয়েছি। সে–ও সুযোগ পেত, কারণ আইনগতভাবে তার সাথে আমার বিবাহবিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন।’ 
এই বিভাগের আরও খবর
বুবলী এত দিন কোথায় ছিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে কোথায়

বুবলী এত দিন কোথায় ছিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে কোথায়

প্রথমআলো
এক ধাক্কায় সাত গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা!

এক ধাক্কায় সাত গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা!

কালের কণ্ঠ
তিন নায়িকার প্রেমিক শাকিব খান বললেন, ‘নো ওয়ান লাভস মি’

তিন নায়িকার প্রেমিক শাকিব খান বললেন, ‘নো ওয়ান লাভস মি’

জাগোনিউজ২৪
‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

দৈনিক ইত্তেফাক
কারিনার মরদেহ আসবে কাল, সোমবার মুন্সীগঞ্জে দাফন

কারিনার মরদেহ আসবে কাল, সোমবার মুন্সীগঞ্জে দাফন

কালের কণ্ঠ
‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ নিয়ে মিশ্র সাড়া দর্শকদের

‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ নিয়ে মিশ্র সাড়া দর্শকদের

The Daily Star
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা