এবারের বিপিএলে আর খেলবেন না মাশরাফি: সিলেট কোচ

বিপিএলের সিলেট পর্বেই বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছিল, জাতীয় সংসদের দায়িত্ব পালন করার জন্য বিপিএল থেকে আপাতত বিরতি নিচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব দেওয়া হয় নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে। এই দায়িত্ব পালন করার জন্যই বিপিএলের মাঝপথ থেকে সাময়িক বিরতিতে যান সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক।

সিলেটের দলটির পক্ষ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ‘সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চলমান দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়ে সংসদে হুইপের দায়িত্বে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সময়সূচির মধ্যে সুযোগ থাকলে মৌসুমে স্ট্রাইকার্সের হয়ে খেলতে পারেন মাশরাফি।’

বিপিএলের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ হওয়ার পথে। প্রতিটি দল অন্তত ৯টি করে ম্যাচ খেলে ফেলেছে। শেষ চারের অংকও প্রায় মিলে যাওয়ার পথে। সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ বাকি আর মাত্র তিনটি। এই তিন ম্যাচ জিততে পারলে হয়তো, প্লে-অফে খেলার সম্ভাবনা তৈরিও হতে পারে তাদের।

এমন পরিস্থিতিতে শেষ তিন ম্যাচ কিংবা প্লে-অফে উঠলে মাশরাফি কি আর যোগ দেবেন সিলেটের দলটির সঙ্গে? যেহেতু ফ্র্যাঞ্চাইজিটি বলেছিল, সময়-সুযোগ পেলে তিনি আবার যোগ দেবেন।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন চলাকালীন দলটির কোচ রাজিন সালেহকে প্রশান করা হয়, মাশরাফির আর ফেরার সম্ভাবনা আছে কি না। জবাবে তিনি বলেন, ‘না, ওর আসলে চান্স খুবই কম (এবারের বিপিএলে ফেরার)। কারণ, সে আসলে অফিস (জাতীয় সংসদের হুইপের দায়িত্ব) নিয়ে খুবই ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না, হয়তো বা আগামীবছর সে আবার ভালোভাবেই কামব্যাক করবে। ’

কোচের কথায় পরিষ্কার- এবারের বিপিএলে আর ফেরার সম্ভাবনা নেই মাশরাফির। তবে যেহেতু তিনি দলের অধিনায়ক ছিলেন। তৈরি করা থেকে শুরু করে সব কিছুতেই যুক্ত ছিলেন, সে ক্ষেত্রে তার অনুপস্থিতিতে একাদশ তৈরি করা কিংবা দল নিয়ে মাশরাফির সঙ্গে কোনো কথা হয় কি না, যোগাযোগ আছে কি না? 
এই বিভাগের আরও খবর
বিসিবি কেন আইসিসি–পিসিবির বৈঠকে, যা বলছে পাকিস্তানের গণমাধ্যম

বিসিবি কেন আইসিসি–পিসিবির বৈঠকে, যা বলছে পাকিস্তানের গণমাধ্যম

প্রথমআলো
পাকিস্তানের সঙ্গে আইসিসির বৈঠকের পর মুখ খুলল ভারত

পাকিস্তানের সঙ্গে আইসিসির বৈঠকের পর মুখ খুলল ভারত

যুগান্তর
পাকিস্তানকে বড় বাঁচা বাঁচালেন ফাহিম আশরাফ

পাকিস্তানকে বড় বাঁচা বাঁচালেন ফাহিম আশরাফ

সময় নিউজ
ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, পিসিবিকে আইসিসির সতর্কবার্তা

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, পিসিবিকে আইসিসির সতর্কবার্তা

বণিক বার্তা
শেষ ম্যাচেও অদম্য বাংলাদেশের সাতে সাত

শেষ ম্যাচেও অদম্য বাংলাদেশের সাতে সাত

জাগোনিউজ২৪
থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কাছে জ্যোতির দল

থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কাছে জ্যোতির দল

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি