কাজীপুরে ধসে গেছে ১৫০ মিটার স্পার বাঁধ

সিরাজগঞ্জের কাজীপুরে সলিড স্পার বাঁধের অন্তত ১৫০ মিটার এলাকা জুড়ে ধসে গেছে। ক্রমেই বেড়ে চলেছে এর বিস্তৃতি। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১২ জুলাই) সকালে কাজীপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার বাঁধ এলাকায় এ ধস দেখা দিয়েছে। এর আগে একই স্থানে গত সপ্তাহে ৫০ মিটার ধসে গিয়েছিল।

কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব বাঁধ ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনায় কয়েকদিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ পানি বৃদ্ধির ফলে সকালে মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এতে মুহূর্তেই স্পারের ১৫০ মিটার নদীগর্ভে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বাঁধের পাশে নোঙর করে রাখা জেলেদের ৩০টি নৌকা মাটিচাপা পড়ে। অপরদিকে স্তূপ করে রাখা বালুর একটি অংশও নদীগর্ভে চলে যায়। এতে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কাজীপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম বলেন, স্পার বাঁধ ধসে যাওয়ার বিষয়টি রাতে জানার পর ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আমি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি। পাউবোর ঠিকাদারের লোকজন সকাল থেকে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে।
এই বিভাগের আরও খবর
গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আসামি ৫০০

গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আসামি ৫০০

প্রথমআলো
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

যুগান্তর
মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা থালাপতির

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা থালাপতির

দৈনিক ইত্তেফাক
কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

The Daily Star
যাত্রী মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

যাত্রী মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথমআলো
মাদারীপুরের পথে বৃষ্টির মরদেহ, অপেক্ষায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী

মাদারীপুরের পথে বৃষ্টির মরদেহ, অপেক্ষায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ