চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর আম বিক্রিতে গুরুত্ব পেয়েছে অনলাইন

এবার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর আম বেচাকেনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিজিটাল মাধ্যম তথা অনলাইন। করোনাভাইরাসের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার আমের হাটগুলোতে ক্রেতা কম। তবে এতে আম বিক্রি বন্ধ নেই। হাটের বেচাকেনার অভাব পূরণ করছে অনলাইন মাধ্যমগুলো। সরাসরি গ্রাহকের উপস্থিতি না থাকলেও অনলাইন অর্ডারের কারণে বেড়েছে কর্মতৎপরতা। এতে করে পড়াশোনা জানা বেকারদের একটি অংশ রোজগারের পথও পেয়েছেন।

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বড় বড় শহর-অঞ্চল থেকে ভিডিও কল দিচ্ছেন ক্রেতারা। আমের কোয়ালিটি দেখে অর্ডার দিচ্ছেন। অর্ডার দেয়ার পরের দিনই ঢাকার বাসায় বা ঠিকানানুযায়ী বাসায় বসে আম পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। অনলাইনে আমের অর্ডারের কারণে ভালো দামও পাচ্ছেন বলে জানিয়েছেন আম চাষি ও আড়তদাররা।

চাঁপাইনবাবগঞ্জের একজন আম চাষি বলেন, ‘করোনার কারণে এবার রাজশাহী-চাঁপাইয়ের সকল আম চাষি দুশ্চিন্তায় ছিলেন। এখন পর্যন্ত আম কেনার জন্য আগের মতো পার্টি (ক্রেতা) নেই। তবে তাদের অভাব পূরণ করছে অনলাইন পার্টি। তারা ঢাকাসহ বিভিন্ন শহরে আম ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। অনলাইনে অর্ডার নিয়ে এখান থেকে আম কিনে তারা কুরিয়ার, ট্রেন ও ডাক বিভাগের গাড়িতে নির্দিষ্ট স্থানে আম পৌঁছাচ্ছে। সেখানে আরেক টিম আম বুঝে নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।’

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে এত অনলাইনের লোক আগে ছিল না। এবার অনেক শিক্ষিত বেকার লোক অনলাইনের মাধ্যমে আম সরবরাহ করে ভালো টাকা রোজগার করেছেন।’

এ প্রসঙ্গে রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির চেয়ারম্যান বলেন, ‘ডিজিটালের সুবাদে অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ ও ফেসবুক-ম্যাসেঞ্জারের বিভিন্ন গ্রুপে প্রচারণা চালিয়ে অর্ডার নিচ্ছেন অনলাইন আম ব্যবসায়ীরা। অনলাইনে অর্ডার, বিকাশে পেমেন্ট আর কুরিয়ার, ম্যাংগো ট্রেন, ডাক বিভাগে পণ্য পৌঁছে দেয়া হচ্ছে। ডিজিটালি আম বেচাকেনায় এটা একটা নতুন দিক খুলে গেল।

তিনি বলেন, ‘করোনার কারণে আম বিক্রি নিয়ে কৃষকরা যেভাবে চিন্তিত ছিল, অনলাইন তার অনেকটা দূর করেছে। আমের প্রডাকশন কম হলেও দাম ভালো পাচ্ছেন চাষিরা।’

চাঁপাইনবাবগঞ্জের আড়ৎদার বলেন, ‘করোনার বছর হিসেবে আমের ব্যবসা ভালো হচ্ছে। আগের মতো পার্টি আসছে না। স্বাভাবিক অবস্থা থাকলে যে ব্যবসা হতো, তা হচ্ছে না। তবে যুবক কিছু লোকের কর্মসংস্থান হয়েছে এই আমের সিজনে। অনলাইনে তারা অর্ডার নিয়ে আমাদের কাছ থেকে আম কিনে নিচ্ছেন এবং গ্রাহকের কাছে পাঠিয়ে দিচ্ছেন। ফলে আড়তদার, বাগান মালিক, চাষি ও অনলাইন ব্যবসায়ী সবাই লাভবান হচ্ছে। অন্য শহরে যারা আম গ্রাহকের ঘরে পৌঁছে দিচ্ছেন তারাও লাভবান হচ্ছেন।’

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বলেন, ‘গত মৌসুমে কিছু অনলাইন ব্যবসা হয়েছে, তবে এত বেশি না। গত বছর ৪-৫ জন ব্যক্তি অনলাইনে ব্যবসা করছিলেন। কিন্তু এবার প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি অনলাইনে আমের ব্যবসা করছেন। তারা এই ব্যবসার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকের কাছে আম পৌঁছে দিচ্ছেন।’
এই বিভাগের আরও খবর
আর কতদিন দাপিয়ে বেড়াবে মার্কিন ডলার?

আর কতদিন দাপিয়ে বেড়াবে মার্কিন ডলার?

The Daily Star
ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
এলপিজির দাম আবারও বাড়ল

এলপিজির দাম আবারও বাড়ল

বিডি প্রতিদিন
দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

The Daily Star
দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ১৫,৭৪৬ টাকা

দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ১৫,৭৪৬ টাকা

বণিক বার্তা
বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি