টঙ্গীতে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় পোশাককর্মীরা, কাজ চলছে পুরোদমে

গাজীপুর মহানগরের টঙ্গী বিসিকসহ শিল্পাঞ্চলের ৯৫ ভাগ কারখানায় পুরোদমে কাজ চলছে। আজ সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে পোশাককর্মীদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। এসব কারখানার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। 

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১টা নাগাদ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে দুই হাজার ৬৩৩টি। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। এর মধ্যে টঙ্গী এলাকায় দুই শতাধিক কারখানা রয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী বিসিকসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাধীন দুই শতাধিক শিল্প প্রতিষ্ঠানে আজ সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়।

কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ রাখা হয়েছে। বেলা ১টা পর্যন্ত কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহে গাজীপুরের বেশ কিছু কারখানায় বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ হয়। এতে থমথমে অবস্থা বিরাজ করে শিল্প-নগরীতে।

চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এতে বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফিউল আলম কালের কণ্ঠকে বলেন, শ্রমিকরা কর্মস্থলে ফিরে উৎপাদন চালু করেছে। এখন শিল্প অঞ্চলে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।
 
জেনফার বাংলাদেশ লিমিটেড ওষুধ কারখানার চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কারখানা চালু রয়েছে। কোনো সমস্যা নেই।

গাজীপুরের মহানগরীর পূবাইলে অবস্থিত এপিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা বলেন, ‘কিছুদিন শ্রমিকরা আন্দোলন করেছে। তখন কারখানা বন্ধ ছিল। আজ থেকে কারখানা খোলা। আমাদের অবস্থা খুব খারাপ। অর্থনৈতিক সংকট চরমে। সরকারের ঘোষণা অনুযায়ী ব্যাংক থেকে ঋণ পাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক লোন দেয়নি।
এই বিভাগের আরও খবর
সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে

সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে

সমকাল
তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

মানবজমিন
বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

সময় নিউজ
দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

জাগোনিউজ২৪
ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

দৈনিক ইত্তেফাক
ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

আমার দেশ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি