তামিমের ফিফটিতে বরিশালের বড় পুঁজি

বিপিএলের চট্টগ্রাম পর্বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় পুঁজি পেয়েছে দুর্দান্ত বরিশাল। তামিমের বিধ্বংসী ফিফটি ও শেষদিকে সাইফউদ্দিনের তাণ্ডবে ব্যাটিংয়ে ঢাকাকে ১৮৭ রানের বিশাল টার্গেট দিয়েছে বরিশাল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ফরচুন বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে রানের জন্য ভুগতে হয়েছে বরিশালকে। চতুর্থ ওভার শেষে তাণ্ডব শুরু করেন তামিম ইকবাল। আরাফাত সানিকে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান বরিশাল অধিনায়ক। ৫ চার ও ৩ ছক্কার সাহায্যে ৩৪ বলে চলতি আসরে প্রথম ফিফটির দেখা পান এই ড্যাশিং ওপেনার। আরেক ওপেনার আহমেদ শেহজাদ ২৪ রানে আউট হন। দুজন মিলে গড়েন ৭৬ রানের জুটি। এরপর সৌম্যকে নিয়ে তান্ডব চালাতে থাকেন তামিম ইকবাল।

এরপর দলীয় ১২৪ রানের মাথায় তামিম ৭১ রান করে আউট হলে ধীর হয়ে যায় বরিশালের রানের চাকা। একে একে বিদায় নেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য ও মেহেদী হাসান মিরাজ। শেষদিকে শোয়েব মালিকের সঙ্গে জুটি বেছে ঝড় তোলেন সাইফউদ্দিন।
এই বিভাগের আরও খবর
বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

যুগান্তর
সিদ্ধান্ত বদলে নদীর নতুন ভাবনা

সিদ্ধান্ত বদলে নদীর নতুন ভাবনা

সমকাল
‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

যুগান্তর
বিধানসভায় বিশ্বশর্মার দাবি, জুবিন গর্গকে খুন করা হয়েছে

বিধানসভায় বিশ্বশর্মার দাবি, জুবিন গর্গকে খুন করা হয়েছে

মানবজমিন
শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

কালের কণ্ঠ
বড় পর্দায় অভিনয় করবেন রিচি সোলায়মান

বড় পর্দায় অভিনয় করবেন রিচি সোলায়মান

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি