দেশে জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন

করোনার সংক্রমণ প্রতিরোধে দেশে জনসন অ্যান্ড জনসনের টিকার জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে সরকার। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিকালে বিষয়টি জানানো হয়। এর মধ্য দিয়ে দেশে করোনার প্রতিষেধক হিসেবে ব্যবহারের জন্য অনুমোদনপ্রাপ্ত টিকার সংখ্যা দাঁড়াল ছয়টিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলজিয়ামের জ্যানসেন-সিলাগ ইন্টারন্যাশনাল এনভি উৎপাদিত কভিড-১৯-এর টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক, শিশু ও কৈশোর স্বাস্থ্যের (এমএনসি অ্যান্ড এএইচ) লাইন ডিরেক্টরের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ক্লিনিক্যাল ট্রায়াল, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস মূল্যায়ন করে টিকাটি জরুরি ভিত্তিতে (ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন) ব্যবহারের অনুমোদন দিয়েছে। বাংলাদেশে টিকাটি আমদানির ক্ষেত্রে স্থানীয় এজেন্ট হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এএইচ।

ঔষধ প্রশাসন বলছে, ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য জনসন অ্যান্ড জনসনের টিকাটি ব্যবহারযোগ্য। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত বয়সসীমার ব্যক্তিদের টিকাটি দেয়া হবে। এক ডোজের টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

এর আগে গত ১২ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য টিকাটির অনুমোদন দেয়।
এই বিভাগের আরও খবর
প্রাণীর কোনো ভাস্কর্যকে ইসলাম সমর্থন করে না: হারুন ইজহার

প্রাণীর কোনো ভাস্কর্যকে ইসলাম সমর্থন করে না: হারুন ইজহার

জাগোনিউজ২৪
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

দৈনিক ইত্তেফাক
সরকারের ১৮০ দিনে মন্ত্রিসভায় রদবদল, যা বললেন তথ্য উপদেষ্টা

সরকারের ১৮০ দিনে মন্ত্রিসভায় রদবদল, যা বললেন তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সমকাল
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

প্রথমআলো
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

আমার দেশ
ট্রেন্ডিং
  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা