পরীর অভিযোগ অস্বীকার করলেন রাজ

পরী মণি হঠাৎ কেন মিমের বিরুদ্ধে চড়াও হলেন?

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মিমকে শাসিয়েছেন পরী মণি। এরপর ভক্তকুলের কৌতুহল, হঠাৎ কি এমন হলো পরীর সংসারে। তবে কি পরী মণির সঙ্গে শরিফুল রাজেরও বিচ্ছেদ হতে চলেছে?

নানান প্রশ্ন।
সেসব প্রশ্নের পরিপ্রেক্ষিতে পরী মণির সব অভিযোগ অস্বীকার করেছেন রাজ। তিনি বলেন, কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ সে আনলো, জানি না। আমি রীতিমতো শকড (আহত) আমার বিরুদ্ধে পরীর সব অভিযোগই মিথ্যা।

এর আগে বুধবার মধ্যরাতে হুট করেই স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন আলোচিত অভিনেত্রী পরী মণি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফীকেও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। আর মিমকে বলেন, নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে।

বিষয়টি নিয়ে রাজ বলেন, আমি আমার সব কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াবো- এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।
এই বিভাগের আরও খবর
ঈদে মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

ঈদে মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

জনকণ্ঠ
ঈদে আসছে প্রীতম ও মেহজাবীনের ‘ক্যাকটাস’

ঈদে আসছে প্রীতম ও মেহজাবীনের ‘ক্যাকটাস’

বণিক বার্তা
অবশেষে বিয়ের ঘোষণা / ভেন্যু-নিরাপত্তা-অতিথি নিয়ে এলো নতুন তথ্য

অবশেষে বিয়ের ঘোষণা / ভেন্যু-নিরাপত্তা-অতিথি নিয়ে এলো নতুন তথ্য

সমকাল
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

যুগান্তর
মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী যা বললেন

মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী যা বললেন

যুগান্তর
নতুন মাইলফলকের সামনে বলিউড নায়িকা তৃপ্তি

নতুন মাইলফলকের সামনে বলিউড নায়িকা তৃপ্তি

যুগান্তর
ট্রেন্ডিং
  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন