পাহাড় থেকে আরসা কমান্ডার গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার গহিন পাহাড়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার ভোররাতে এ অভিযানের সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ (৩৮) এবং তার সহযোগী মো. রিয়াজকে (২৭) গ্রেফতার করা হয়। তারা দুজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

পরে দুপুর ১টার দিকে জননিরাপত্তার কারণে সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল ধ্বংস করে।

দুপুরে ঘটনাস্থল উখিয়ার গহিন পাহাড়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচাক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, বুধবার ভোররাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের পাশের ক্যাম্পসংলগ্ন লাল পাহাড়ে র‍্যাবের একটি টিম আরসার আস্তানায় অভিযান চালান। এ সময় ৩টি রাইফেল, ৫টি গ্রেনেড, ১০টি দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড, একটি বিদেশি রিভলভার, ৯টি নাইন এমএম পিস্তল, একটি এলজি, ৩টি কার্তুজ ও ১৩টি ককটেল উদ্ধার করে র‌্যাব। পরে পালিয়ে যাওয়ার সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ (৩৮) ও তার সহযোগী রিয়াজকে (২৭) গ্রেফতার করা হয়।

কমান্ডার আরাফাত আরও জানান, বেশকিছু দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি করে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান শুরু হয় এবং পুরো লালপাহাড় ঘিরে ফেলা হয়। 
এই বিভাগের আরও খবর
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

দৈনিক ইত্তেফাক
কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোটারদের মধ্যে শঙ্কা সৃষ্টি করবে: জামায়াত

কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোটারদের মধ্যে শঙ্কা সৃষ্টি করবে: জামায়াত

বাংলা ট্রিবিউন
ভোটের মাঠে বিএনপি এগিয়ে, তবে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স

ভোটের মাঠে বিএনপি এগিয়ে, তবে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স

জনকণ্ঠ
ভোটের মাঠে নামছে সেনাসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী

ভোটের মাঠে নামছে সেনাসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী

বণিক বার্তা
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

সমকাল
এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি