পোশাক খাতে ১৯০০ কোটি টাকার সফট লোন চায় বিজিএমইএ

সাম্প্রতিক সময়ে রপ্তানি খাতের মন্দাভাব কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকারের কাছে ১৮০০-১৯০০ কোটি টাকা সফট লোন চেয়েছেন তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। 

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।

খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র তৈরি পোষাক খাতের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আনুমানিক ১৮০০-১৯০০ কোটি টাকা সফট লোন চেয়েছি। গত ৪৫ দিনের মধ্যে আমাদের ১৬-১৭ দিন প্রোডাকশন বন্ধ ছিল।

পাশাপাশি বন্যার কারণেও চার-পাঁচ দিন এক্সপোর্ট করা যায়নি। অনেকগুলো কারণে শুধুমাত্র এই সেক্টরের জন্য সহায়তা চেয়েছি।’
বিজিএমই সভাপতি আরো বলেন, ‘বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের ফ্যাক্টরিগুলো প্রায় ১৬ দিন রান করতে পারেনি। এই কারণে আমরা একটি সফট লোনের জন্য মাননীয় উপদেষ্টার কাছে অনুরোধ করেছি।

একটা মাসের জন্য যদি একটা সফট লোন দেওয়া যায়। এই লোন ইন্টারেস্টসহ এক বছরের মধ্যে আমরা ফেরত দিয়ে দেব। এ ছাড়া আরো ছোট ছোট কিছু ইস্যুও ছিল। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, আমরাও এই সরকারের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

এটার পাশাপাশি আমাদের আরেকটি ইস্যু ছিল যে আগে আমরা ছয়টি লোনের কিস্তি ফেল করলে আমাদের ক্লাসিফাইট করত, পরে এটা পরিবর্তন করে তিনটাতে নেমে এসেছে আমরা এটাকে আবারও ৬টা করতে বলেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আবার তিনটা করতে পারবেন। 
এই বিভাগের আরও খবর
পর্যাপ্ত মজুদ সত্ত্বেও দুই দিনে পেঁয়াজের দাম বাড়ল ৪০ টাকা

পর্যাপ্ত মজুদ সত্ত্বেও দুই দিনে পেঁয়াজের দাম বাড়ল ৪০ টাকা

কালের কণ্ঠ
এবার স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের

এবার স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের

যুগান্তর
বিদ্যুৎ উৎপাদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

বিডি প্রতিদিন
বাংলাদেশে রপ্তানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশে রপ্তানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

জাগোনিউজ২৪
সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে

প্রথমআলো
আগামী সপ্তাহেই একীভূত নতুন ব্যাংকের যাত্রা শুরু হতে পারে: গর্ভনর

আগামী সপ্তাহেই একীভূত নতুন ব্যাংকের যাত্রা শুরু হতে পারে: গর্ভনর

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি