বরিশালের সৌম্য-মাহমুদ ঝলকে ঢাকার টানা হারের রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে হারের রেকর্ড গড়ল দুর্দান্ত ঢাকা। আজ ফরচুন বরিশালের কাছে ৪০ রানে হেরে টানা আট ম্যাচ হারের স্বাদ পেল দলটি, সঙ্গে প্রথম দল হিসেবে এবারের বিপিএল থেকে বাদ পড়ল ঢাকা। বিপিএলে এর আগে টানা এতগুলো ম্যাচ হারেনি আর কোনো দল।

২০১২ সালে প্রথম বিপিএলে টানা সাত ম্যাচ হেরেছিল সিলেট রয়্যালস। ঢাকাকে রেকর্ড হার উপহার দিয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে তুলেছে বরিশাল।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান তোলে বরিশাল। ১৯ রানে ৩ উইকেট হারানো দলটিকে টেনে তোলেন সৌম্য সরকার (৪৮ বলে ৭৫*) ও মাহমুদ উল্লাহ (৪৭ বলে ৭৩)। চতুর্থ উইকেটে তাদের ১৩৯ রানের জুটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন। রান তাড়ায় নেমে বরিশালের মতো বড় জুটি গড়তে পারেনি ঢাকা। ব্যাটারদের আসা-যাওয়ার মাসুল দিতে হয় ম্যাচ হেরে। এক প্রান্ত আগলে খেলে সর্বোচ্চ ৫২ রান করেন অ্যালেক্স রোস।
এই বিভাগের আরও খবর
ছয় গোলে তুষের আগুন নেভাল রিয়াল, সপ্তম স্বর্গে আর্সেনাল

ছয় গোলে তুষের আগুন নেভাল রিয়াল, সপ্তম স্বর্গে আর্সেনাল

প্রথমআলো
বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি

বাংলা ট্রিবিউন
এএফপির / খবর বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

এএফপির / খবর বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

প্রথমআলো
সাবিনার জোড়া গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

সাবিনার জোড়া গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

বাংলা ট্রিবিউন
বয়কটের আঁচ লাগল ক্রিকেটের গায়ে, বিপিএলে টসই হয়নি

বয়কটের আঁচ লাগল ক্রিকেটের গায়ে, বিপিএলে টসই হয়নি

যুগান্তর
ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি