বাজারে ‘হাঁড়িভাঙা আম’, কেজি ৪০ টাকা

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ের ১০ দিন আগেই আম পাড়া শুরু করেছেন চাষিরা। সেই সুবাধেই শনিবার (১০ জুন) থেকে বাজারে পাওয়া যাচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা আম।

এরই মধ্যে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন অস্থায়ী হাট, পদাগঞ্জ, সিটি বাজারসহ বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে এ আম।

আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট সাইজের হাঁড়িভাঙা আমের মণ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা, মাঝারি সাইজের ১৩০০ থেকে ১৪০০ টাকা এবং বড় সাইজেরটা ১৫০০ থেকে ১৭০০ টাকা।

এ বছর হাঁড়িভাঙা আমের ফলন ভালো হলেও অনাবৃষ্টি-অতিরিক্ত তাপমাত্রার কারণে আমের আকার খুব বেশি বড় হয়নি।

পদাগঞ্জ এলাকার আমচাষি হুমায়ুন কবীর বলেন, গত বছরের তুলনায় এবার আমের আকার কিছুটা ছোট হয়েছে। তবে ফলন আশানুরূপ। এবার আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় দশদিন আগেই আম পাড়া শুরু হয়েছে। আমার বাগানের মাঝারি সাইজের আম ১৩০০ টাকা মণ বিক্রি করেছি।

অনলাইনে আম সরবরাহকারী সাওমুন জুবায়ের সাকিন বলেন, গত বছর থেকে অনলাইনে আমের অর্ডার নিয়ে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করছি। এবার শুরুর দিনেই মাঝারি সাইজের এক মণ আমের অর্ডার পেয়েছি। প্রতিমণ আম ঢাকায় পাঠাতে ক্যারেট, প্যাকিং ও কুরিয়ার মিলে ৮০০ থেকে ১ হাজার টাকা খরচ হচ্ছে।

হাঁড়িভাঙা আমচাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়ে বাজারজাতের তারিখ ২০ জুনের পরিবর্তে ১০ জুন করার দাবি জানিয়েছিলাম। প্রশাসন আমাদের আবেদনটি বিবেচনায় নিয়েছেন, এ জন্য আমরা জেলা প্রশাসকের কাছে কৃতজ্ঞ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, এবার রংপুরে প্রায় তিন হাজার ৫৩৫ হেক্টর জমিতে সব জাতের আমের আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০৫ হেক্টর জমিতে রয়েছে হাঁড়িভাঙা আম। যা গত বছরের চেয়ে ৪০ হেক্টর বেশি। আমের ফলন এবার গতবারের চেয়ে ভালো হওয়ায় প্রায় ৩৫ হাজার মেট্রিকটন আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি উৎপাদিত আমের বিক্রি এবার তিনশ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত না করার জন্য আম চাষিদের অনুরোধ জানানো হয়েছিল। এখন চাষিরা অনেক সচেতন। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছিল। প্রকৃতিগত সমস্যার কারণে আম আগাম পাকতে শুরু করে। যার কারণে আমরা আগাম আম পাড়ার সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্ত অনুযায়ী চাষিরা আজ থেকে আম পাড়ছেন।
এই বিভাগের আরও খবর
পর্যাপ্ত মজুদ সত্ত্বেও দুই দিনে পেঁয়াজের দাম বাড়ল ৪০ টাকা

পর্যাপ্ত মজুদ সত্ত্বেও দুই দিনে পেঁয়াজের দাম বাড়ল ৪০ টাকা

কালের কণ্ঠ
এবার স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের

এবার স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের

যুগান্তর
বিদ্যুৎ উৎপাদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

বিডি প্রতিদিন
বাংলাদেশে রপ্তানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশে রপ্তানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

জাগোনিউজ২৪
সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে

প্রথমআলো
আগামী সপ্তাহেই একীভূত নতুন ব্যাংকের যাত্রা শুরু হতে পারে: গর্ভনর

আগামী সপ্তাহেই একীভূত নতুন ব্যাংকের যাত্রা শুরু হতে পারে: গর্ভনর

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি