বাড়ছে যমুনার পানি, ভাঙছে বসতঘর

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে বসতবাড়ি। একই সঙ্গে বাড়ছে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও।

ফলে বন্যার আশঙ্কা করছেন নদী তীরবর্তী অঞ্চলের মানুষেরা। আর ফসল ক্ষতির আশঙ্কায় ভুগছেন কৃষকরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) হাসানুর রহমান শনিবার দুপুরে জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১.৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী যমুনা নদীতে আরো ৩/৪দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

এদিকে, নদীতে পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী চৌহালী উপজেলার এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম এলাকায় নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে।

খুকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুল্লক চাঁদ মিয়া জানান, শুক্রবার থেকে শুরু হওয়া ভাঙনে এনায়েতপুরের ব্রাহ্মণগ্রামের অন্তত ২০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া হুমকির মুখে পড়েছে বহু বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ আবাদি জমি। পাউবো ভাঙন স্থানে বালি ভর্তি জিওব্যাগ ফেলছে। ভাঙনরোধে এই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।   

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভাঙন কবলিত চৌহালী, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। চৌহালীতে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প তৈরি করা হয়েছে। অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে।
এই বিভাগের আরও খবর
গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আসামি ৫০০

গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আসামি ৫০০

প্রথমআলো
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

যুগান্তর
মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা থালাপতির

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা থালাপতির

দৈনিক ইত্তেফাক
কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

The Daily Star
যাত্রী মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

যাত্রী মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথমআলো
মাদারীপুরের পথে বৃষ্টির মরদেহ, অপেক্ষায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী

মাদারীপুরের পথে বৃষ্টির মরদেহ, অপেক্ষায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ