বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালো অভিনয়শিল্পী-নির্মাতারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। এসময় রাজপথে নেমেছেন মোশাররফ করিম, আজমেরি হক বাঁধন, সিয়াম আহমেদ, জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, নির্মাতা অমিতাভ রেজাসহ মিডিয়ার অনেক তারকা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে নানা ব্যানার নিয়ে তারা আজ ফার্মগেটে সমবেত হন। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক- এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে সেখানকার চারপাশ। তাছাড়া বিভিন্ন গান গেয়েও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। 

এ সময় সিয়াম আহমেদ বলেন, আমার পক্ষ থেকে আলাদা কিছু বলার নাই। সারা দেশের মানুষের যে দাবি সেটাই আমার দাবি। যখন এত মানুষ একটা দাবি নিয়ে এক হয় তখন একটু হলেও মাথায় আনা দরকার সেটা। আমাদের ভাই-বোনারা মারা যাচ্ছে। আপনি যদি সুস্থ সবল মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও মুগ্ধর ‘পানি লাগবে’ কানে বাজে।

আমরা সারা জীবন মানুষের জন্য কাজ করি। দেশের মানুষের জন্য কাজ করি। ছাত্ররা আমাদের প্রধান দর্শক। তাদের পাশে যদি না থাকি তবে কাজ করার দরকার নেই। কেন কাজ করবো। আমার ছেলেও আজ থেকে ১৫ বছর পর বলবে তুমি তখন কি করেছ! কি জবাব দেব। তাই অবশ্যই আমি শিক্ষার্থীদের পক্ষে। যারা মারা গেছে আন্দোলন করতে গিয়ে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো মানুষ শান্তি পাবে না। এটা আমার বিশ্বাস। 
এই বিভাগের আরও খবর
সব ছাড়ার ঘোষণার পর বিচ্ছেদের গুঞ্জন, ব্যাখ্যা দিলেন নেহা

সব ছাড়ার ঘোষণার পর বিচ্ছেদের গুঞ্জন, ব্যাখ্যা দিলেন নেহা

সমকাল
পর্দায় ফিরছেন তাহসান খান

পর্দায় ফিরছেন তাহসান খান

যুগান্তর
রুপালি পর্দা থেকে বাস্তব জীবনের সফল জুটি

রুপালি পর্দা থেকে বাস্তব জীবনের সফল জুটি

জনকণ্ঠ
দুই সিনেমা উস্কে দিলো রাফি-তমার প্রেম ভাঙার গুঞ্জন

দুই সিনেমা উস্কে দিলো রাফি-তমার প্রেম ভাঙার গুঞ্জন

জাগোনিউজ২৪
এক টেকে পুরো গান শুটিংয়ের রেকর্ড, দাবি প্রযোজনা সংস্থার

এক টেকে পুরো গান শুটিংয়ের রেকর্ড, দাবি প্রযোজনা সংস্থার

The Daily Star
মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি