ভাগ্য পরীক্ষায় হেরে উরুগুয়ের বিদায়, সেমিতে কলম্বিয়া

কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় উরুগুয়ে। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় বাংলাদেশ সময় শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে কলম্বিয়া। সমানে সমান লড়াই করেও টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষার কাছে হেরে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে ড্র হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেয় কাভানি-সুয়ারেজরা। এর ফলে এবারের চলতি আসরের কোপা আমেরিকার আসরের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার। সর্বশেষ ২০০১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল কলম্বিয়া।

ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগও পায় কলম্বিয়া। তবে দ্বাদশ মিনিটে উইরিয়াম তেসিয়োর হেড ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ৩৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে উরুগুয়ের মিডফিল্ডার আরাসকায়েতার নেওয়া শটও হয় লক্ষ্যভ্রষ্ট।
৬০তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে প্রতিপক্ষের পায়ে মেরে হতাশ করেন লুইস সুয়ারেস। ৭৩তম মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার দুভান জাপাতার জোরালো হেড কোনোমতে পা দিয়ে ঠেকান ফের্নান্দো মুসলেরা। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ। 

টাইব্রেকারে উরুগুয়ের এডিনসন কাভানি গোল করেন। কিন্তু পরের শটেই মিস করেন হোসে গিমিনেজ। তৃতীয় শট থেকে গোল করেন লুইস সুয়ারেজ। কিন্তু চতুর্থ শটে মিস করেন মাতিয়াস ভিনা। অন্যদিকে, কলম্বিয়া তাদের চারটি শট থেকেই গোল আদায় করে সেমিফাইনাল নিশ্চিত করে।
এই বিভাগের আরও খবর
ঘরের মাঠে শিরোপা জিতে ইতিহাস গড়লো ভারত

ঘরের মাঠে শিরোপা জিতে ইতিহাস গড়লো ভারত

মানবজমিন
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ তামিমদের

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ তামিমদের

সময় নিউজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে ক্লার্কের ভবিষৎ বাণী

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে ক্লার্কের ভবিষৎ বাণী

The Daily Star
মুম্বাইয়ে ‘পাওয়ার হিটিংয়ের’ সেমি

মুম্বাইয়ে ‘পাওয়ার হিটিংয়ের’ সেমি

সমকাল
লা লিগায় আবারো হার রিয়ালের

লা লিগায় আবারো হার রিয়ালের

নয়া দিগন্ত
চীনের বিপক্ষে সবচেয়ে অভিজ্ঞ গোলকিপার ছাড়াই নামছে বাংলাদেশ!

চীনের বিপক্ষে সবচেয়ে অভিজ্ঞ গোলকিপার ছাড়াই নামছে বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন