মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত অভিনেতা বালাজি

ভারতীয় বিনোদনজগতে আবার শোকের ছায়া। মারা গেছেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। গতকাল শুক্রবার রাতে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। অসুস্থবোধ করলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার বালাজির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 ভারতীয় চলচ্চিত্র-বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। এক্সে তিনি লেখেন, ‘ড্যানিয়েল বালাজি। একজন দুর্দান্ত অভিনেতা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গভীর রাতে মারা গিয়েছেন। “ভেট্টইয়াডু ভিলায়াডু”, “পোলাধবন”—খল চরিত্রে তাঁর কণ্ঠ ও অভিনয় কে ভুলতে পারে!’

ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর শুনে তাঁর অনুরাগী ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলের মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লিখেছেন, ‘খুবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনি অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু ড্যানিয়েল বালাজির। ‘মাধাথিল’ চলচ্চিত্রের মাধ্যমে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁর অভিষেক। তামিল ছবিতে মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত তাঁকে। একের পর এক ছবিতে দুরন্ত অভিনয়ে খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছিলেন ড্যানিয়েল বালাজি। গৌতম মেনন ও সুরিয়া-জ্যোতিকার ‘কাখা কাখার’ ছবিটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। 
এই বিভাগের আরও খবর
বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

যুগান্তর
সিদ্ধান্ত বদলে নদীর নতুন ভাবনা

সিদ্ধান্ত বদলে নদীর নতুন ভাবনা

সমকাল
‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

যুগান্তর
বিধানসভায় বিশ্বশর্মার দাবি, জুবিন গর্গকে খুন করা হয়েছে

বিধানসভায় বিশ্বশর্মার দাবি, জুবিন গর্গকে খুন করা হয়েছে

মানবজমিন
শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

কালের কণ্ঠ
বড় পর্দায় অভিনয় করবেন রিচি সোলায়মান

বড় পর্দায় অভিনয় করবেন রিচি সোলায়মান

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি