মাথা ফাটার কারণ জানালেন রাজ

অবশেষে মাথা ফাটার বিষয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শরীফুল রাজ। গাড়ি দুর্ঘটনার কারণেই নাকি তার মাথা ফেটেছে বলে জানিয়েছেন এ অভিনেতা।

সংবাদ মাধ্যম অনুযায়ী, দুর্ঘটনার বিষয়ে রাজ জানান, ১৭ আগস্ট দুর্ঘটনার শিকার হই। তেঁজগাও এলাকা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম। সামনে থেকে আসা একটি গাড়ির ধাক্কায় গাড়ি দুর্ঘটনা ঘটে। গাড়ির জানালার কাচ ভেঙে আমার মাথা ফেঁটে যায়।
 
এ বিষয়ে রাজ আরও জানান, প্রথমে ভেবেছিলাম ইন্টারনাল ব্লিডিং হয়েছে। কিন্তু তা না হলেও টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। এখন ভালো আছি। তবে আরেকটু বিশ্রামে থাকলে সম্পূর্ণ ঠিক হতে পারবো আশা করি।

এদিকে রাজের অসুস্থতার বিষয়ে স্ত্রী পরীমণি কিছু না জানলেও অসুস্থ রাজ খোঁজ নিয়েছেন পরিমণির। এ বিষয়ে রাজ বলেন, ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে।’

শুক্রবার (১৮ আগস্ট) রাতে হঠাৎই রক্তাক্ত অবস্থায় রাজের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সে ছবি প্রকাশ হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যম নড়েচড়ে বসলে জানা যায় রক্তাক্ত রাজের অসুস্থতার বিস্তারিত।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সূত্র থেকে জানা তথ্য অনুযায়ী, শুক্রবার ( ১৮ আগস্ট) হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি হন রাজ। তার মাথা এতটাই গুরুতরভাবে ফেটে যায় যে, মাথায় চারটি সেলাই দিয়েছেন কতর্ব্যরত চিকিৎসকরা। তবে বর্তমানে ওই হাসপাতালে নেই এই অভিনেতা। চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছেন তিনি। তবে কোথায়, কীভাবে, কখন এই জখম হয়েছে-সে বিষয়ে এতদিন কোনো তথ্য জানা যায়নি।
এই বিভাগের আরও খবর
‘প্রিন্স’ প্রমাণ করলো শুধু শাকিব খান হলেই হয় না, মসলাও লাগে

‘প্রিন্স’ প্রমাণ করলো শুধু শাকিব খান হলেই হয় না, মসলাও লাগে

জাগোনিউজ২৪
সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

যুগান্তর
এবার বিশ্বভ্রমণে হুমায়ূন আহমেদের চরিত্ররা!

এবার বিশ্বভ্রমণে হুমায়ূন আহমেদের চরিত্ররা!

কালের কণ্ঠ
মেহজাবীনের নাচ-কনকচাঁপার গানসহ যেভাবে সেজেছে ‘আনন্দমেলা’

মেহজাবীনের নাচ-কনকচাঁপার গানসহ যেভাবে সেজেছে ‘আনন্দমেলা’

সমকাল
‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম

‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম

কালের কণ্ঠ
‘দম’ সিনেমায় ৪৪ বছর আগের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

‘দম’ সিনেমায় ৪৪ বছর আগের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

The Daily Star
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ