মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৬৩ জন দেশে ঢুকেছেন

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপির) আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে তাঁদের নিরস্ত্র করে টেকনাফের হোয়াইক্যং এলাকায় বিজিবির সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে।

এর আগে দুপুরে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তাঁরা দেশে ঢুকে পড়েন। এ নিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের মোট ৩২৭ সদস্য আজ পর্যন্ত দেশে ঢুকেছেন।

এ বিষয়ে আজ দুপুরে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পালিয়ে আসা বিজিপি সদস্যদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে থাকা বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে। বর্তমানে তাঁরা সবাই হোয়াইক্যং বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন।

আজ বেলা দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত ফাঁড়ির সামনে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যদের পাহারায় মিয়ানমারের বিজিপির সদস্যরা বাংলাদেশ অংশে প্রবেশ করছেন। আশপাশে শত শত লোকজনের ভিড়।

মিয়ানমারের বিজিপির সদস্যদের বেশ কয়েকজনের গায়ে ইউনিফর্ম রয়েছে। কয়েকজন রয়েছেন হাফপ্যান্ট পরিহিত। বেশির ভাগেরই হাত ও পায়ে কাদার দাগ।

এর আগে গত সোম ও মঙ্গলবার ২৬৪ জন মিয়ানমার বর্ডার গার্ডের সদস্য বাংলাদেশে ঢুকেছেন।
এই বিভাগের আরও খবর
জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ফারাহ মাহবুব

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ফারাহ মাহবুব

আমার দেশ
ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল

বিডি প্রতিদিন
খুলনায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, এনসিপি নেতাসহ আটক ৩

খুলনায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, এনসিপি নেতাসহ আটক ৩

মানবজমিন
উপদেষ্টা পরিষদে নতুন ৩ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

উপদেষ্টা পরিষদে নতুন ৩ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

কালের কণ্ঠ
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা

সময় নিউজ
সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্রাট: পুলিশ

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্রাট: পুলিশ

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি