মোশাররফ-জুঁইয়ের দাম্পত্য জীবনের দুই দশক

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার স্ত্রী রোবেনা করিম জুঁইও একজন অভিনেত্রী। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেন তারা। সেই হিসেবে দাম্পত্য জীবনের দুই দশকে পদার্পণ করেছেন এই তারকা জুটি।

মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের সংসার জীবনের ১৯ বছর। চার বছর প্রেমের পর ২০০৪ সালের ৭ অক্টোবর জুঁইকে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী জুঁই ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘শুভস্থায়ী ঝগড়ার সাথি পাওয়া দিবস। শুভস্থায়ী ভালবাসার সাথি পাওয়া দিবস।

১৯ বছর যাবৎ এভাবেই ভূতের মতো ঘাড়ে চড়ে বসে আছি, থাকব। কোনো ওঝাই যেন তোমার ঘাড় থেকে আমাকে নামাতে না পারে। ঘৃণামিশ্রিত ভালোবাসার সহিত শুভ ১৯তম বিবাহবার্ষিকী।’

এদিকে সকাল থেকেই টেলিফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন।

২০০০ সালে এখনকার মোশাররফের অতটা জনপ্রিয়তা ছিল না। ওই সময় জুঁইয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। তারপর প্রেম, প্রেম থেকে বিয়ে। বর্তমানে তাদের ঘরে এক ছেলেসন্তান রয়েছে। ছেলের নাম রোবেন রায়ান করিম।

স্ত্রী, সন্তান নিয়ে যৌথ পরিবারে বসবাস করেন তিনি। রোবেনের বয়স ১৪ বছর। স্ত্রীকে ভীষণ ভালোবাসেন মোশাররফ। শুটিংয়ে যাওয়ার সময় মাঝেমধ্যে স্ত্রীকেও সঙ্গে নিতেন তিনি।
এই বিভাগের আরও খবর
বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

যুগান্তর
সিদ্ধান্ত বদলে নদীর নতুন ভাবনা

সিদ্ধান্ত বদলে নদীর নতুন ভাবনা

সমকাল
‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরই নেটফ্লিক্সে বিপর্যয়

যুগান্তর
বিধানসভায় বিশ্বশর্মার দাবি, জুবিন গর্গকে খুন করা হয়েছে

বিধানসভায় বিশ্বশর্মার দাবি, জুবিন গর্গকে খুন করা হয়েছে

মানবজমিন
শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

কালের কণ্ঠ
বড় পর্দায় অভিনয় করবেন রিচি সোলায়মান

বড় পর্দায় অভিনয় করবেন রিচি সোলায়মান

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি