রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রওশন এরশাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। রবিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে যান তিনি। এসময় তার সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। রাষ্ট্রপতির সঙ্গে সোয়া এক ঘণ্টার আলোচনায় তিনি তফসিল পরিবর্তন ও সব দলের অংশগ্রহণের স্বার্থে আলোচনার প্রস্তাব দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানতে চাইলে বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা বাংলা ট্রিবিউনকে জানান, মহামান্য রাষ্ট্রপতি চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটা প্রথম সাক্ষাত; রাষ্ট্রপতির শারীরিক খোঁজ খবর নিয়েছেন বিরোধী দলীয় নেতা। 

তিনি বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সবার সঙ্গে আলোচনা করা যায় কিনা রাষ্ট্রপতিকে অনুরোধ করেন তিনি। এছাড়া আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন মনোনয়নপত্র জমার শেষ দিন থাকায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তফসিল পরিবর্তন করা যায় কিনা, সেই অনুরোধও করেছেন তিনি।’

রাষ্ট্রপতি এ বিষয়টি ইসির সঙ্গে আলোচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন মশিউর রহমান রাঙ্গা। 

বঙ্গভবন থেকে বেরিয়ে বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির শারীরিক খোঁজখবর নিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক।’

তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতিকে সবার সঙ্গে আলোচনা করার বিষয়ে অনুরোধ করেন জাপা প্রধান পৃষ্ঠপোষক।’
এই বিভাগের আরও খবর
গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আসামি ৫০০

গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আসামি ৫০০

প্রথমআলো
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

যুগান্তর
মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা থালাপতির

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা থালাপতির

দৈনিক ইত্তেফাক
কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

The Daily Star
যাত্রী মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

যাত্রী মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথমআলো
মাদারীপুরের পথে বৃষ্টির মরদেহ, অপেক্ষায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী

মাদারীপুরের পথে বৃষ্টির মরদেহ, অপেক্ষায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ