১২ জেলার বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চলের ১২ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ দেশের আটটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ শনিবার (২৮ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত ও নদনদীর অবস্থার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, পদ্মার পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাড়তে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের অপার মেঘনা অববাহিকার কুশিয়ারা ছাড়া প্রধান নদীগুলোর পানি কমছে। পানি কমার এ ধারা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা; উত্তর-মধ্যাঞ্চলের জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা; মধ্যাঞ্চলের মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরিয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এতে আরও বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পুরাবাড়ি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আটটি নদীর পানি ১২টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, পদ্মা নদীর পানি সুরেশ্বর ও গোয়ালন্দ পয়েন্টে, মেঘনা নদীর পানি চাঁদপুরে বিপৎসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে।

যমুনা নদীর পানি ৬টি পয়েন্টে বিপৎসীমা পার হয়েছে- আরিচা, মথুরা, সিরাজগঞ্জ, কাজীপুর, সারিয়াকান্দি, বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।
এই বিভাগের আরও খবর
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

দৈনিক ইত্তেফাক
কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোটারদের মধ্যে শঙ্কা সৃষ্টি করবে: জামায়াত

কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোটারদের মধ্যে শঙ্কা সৃষ্টি করবে: জামায়াত

বাংলা ট্রিবিউন
ভোটের মাঠে বিএনপি এগিয়ে, তবে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স

ভোটের মাঠে বিএনপি এগিয়ে, তবে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স

জনকণ্ঠ
ভোটের মাঠে নামছে সেনাসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী

ভোটের মাঠে নামছে সেনাসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী

বণিক বার্তা
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

সমকাল
এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি