আমি আমার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন: সেনাপ্রধান

সম্প্রতি কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। কী করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, কী করলে আমার যে দায়িত্ব দেয়া হয়েছে, তা খর্ব হতে পারে; আমি সে ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল।’

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান জেনারেল আজিজ আহমেদ।

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, যে ধরনের অপচেষ্টাগুলো হচ্ছে, সেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান; যেটা জাতির গর্ব, দেশের গর্ব, সেই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে। যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। আপনাদের আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেনাবাহিনী একটা অত্যন্ত প্রশিক্ষিত এবং ওয়েল মোটিভেটেট একটা ফোর্স। আগের থেকে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যান্ত কার্যকর এবং সেনাবাহিনীর প্রতিটা সদস্য এই ধরনের অপচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।... আমাদের চেইন অব কমান্ডে যারা আছে সবাই এব্যাপারে সচেতন আছি। আমি আশ্বাস দিতে চাই, এধরনের অপপ্রচার আমাদের চেইন অব কমান্ডে বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না।

এসময় জেনারেল আজিজ আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গিকারাবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত এবং সরকারের যে কোন আদেশ-নির্দেশ পালনে সদা প্রস্তুত এবং বাংলাদেশের আভ্যন্তরীণ হোক কিংবা বহির্বিশ্বের হোক; যে কোন সমস্যার মোকাবিলার জন্য আমরা সাংবিধানিকভাবে ‘ওথ’বদ্ধ (শপথ)। এটা নিয়ে আমার মনে দুশ্চিন্তা করার কিছু নাই। 

এই বিভাগের আরও খবর
প্রাণীর কোনো ভাস্কর্যকে ইসলাম সমর্থন করে না: হারুন ইজহার

প্রাণীর কোনো ভাস্কর্যকে ইসলাম সমর্থন করে না: হারুন ইজহার

জাগোনিউজ২৪
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

দৈনিক ইত্তেফাক
সরকারের ১৮০ দিনে মন্ত্রিসভায় রদবদল, যা বললেন তথ্য উপদেষ্টা

সরকারের ১৮০ দিনে মন্ত্রিসভায় রদবদল, যা বললেন তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সমকাল
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

প্রথমআলো
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

আমার দেশ
ট্রেন্ডিং
  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা