ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতারা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে বসা সংঘাতের লাগাম টানতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেন তারা। জি-সেভেনও নতুন উদ্যোগ নিচ্ছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগও চলছে। 

গত শনিবার ইসরায়েলের ওপর হামলা চালিয়ে ইরান এখন পর্যন্ত পালটা হামলা থেকে রেহাই পেলেও আন্তর্জাতিক স্তরে আরো শাস্তিমূলক পদক্ষেপ এড়াতে পারছে না সে দেশ।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা বুধবার ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সে দেশের ড্রোন ও মিসাইল কোম্পানিগুলোর কার্যকলাপ চাপের মুখে পড়বে। শিল্পোন্নত দেশগুলির গোষ্ঠী জি-সেভেনও ইরানের অস্ত্র সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর প্রস্তাব বিবেচনা করছে।
ইরানের হামলার নিন্দা করে এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থনের অঙ্গীকার জানিয়ে ইইউ নেতারা সব পক্ষের উদ্দেশ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ইরানের ওপর বড় আকারে ইসরায়েলের পালটা হামলা না চালানো জরুরি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সংযমের আশা করছে।তবে বিশ্ববাজারে পেট্রোলিয়ামের মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে আপাতত ইরানের তেল রপ্তানির পথে কোনো বাধা সৃষ্টি করতে চাইছে না পশ্চিমা দেশগুলো। সেটা করলে চীনও রুষ্ট হতে পারে।

শুধু ইসরায়েলের ওপর হামলার কারণে নয়, চলমান ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে হামলাকারী দেশ হিসেবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করে চলেছে, ইইউ তার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। একাধিক কর্মসূচির মাধ্যমে সেই প্রবণতা মোকাবিলার চেষ্টা চলছে। এবার সেগুলোর আওতা বাড়িয়ে মিসাইল সরবরাহ এবং মধ্যপ্রাচ্যে ইরানের ‘প্রক্সি' শক্তিগুলিকেও শাস্তিমূলক পদক্ষেপের আওতায় আনতে চাইছে ইইউ। তবে ইরানের শক্তিশালী রেভোলিউশনরি গার্ড কর্পস বাহিনীকে ইইউ নিষেধাজ্ঞার আওতায় আনার উদ্যোগ আইনি জটিলতার কারণে এখনো সফল হচ্ছে না। কোনো ইইউ সদস্য রাষ্ট্র সেই বাহিনীর সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হওয়ার প্রমাণ পেলে তবেই সেটা সম্ভব হবে বলে শীর্ষ কর্মকর্তারা মনে করছেন।

ইসরায়েলের ওপর পালটা হামলা না চালানোর চাপ থাকলেও সে দেশ কতকাল সংযম দেখিয়ে যাবে, সে বিষয়ে সংশয় দেখা যাচ্ছে। ইসরায়েল ও মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শনিবারের হামলার পর ইরানের ওপর পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকার সেই পরিকল্পনা কার্যকর করেনি।
এই বিভাগের আরও খবর
ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বিডি প্রতিদিন
জামিন পেলেন ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান

জামিন পেলেন ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান

সমকাল
ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প

প্রথমআলো
কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক

কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক

জনকণ্ঠ
চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিডি প্রতিদিন
‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সময় নিউজ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি