জি-২০ সম্মেলনে বৈশ্বিক কর্পোরেট কর আরোপের সিদ্ধান্ত

ইতালির রোমে অনুষ্ঠিত সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে বিশ্বজুড়ে বৃহৎ ব্যবসার মুনাফার ওপর অন্তত ১৫ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশগুলোর নেতাদের ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন করের এই সিদ্ধান্তের মাধ্যমে গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটসহ বৃহৎ বাণিজ্য প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে তাদের ব্যবসায় কর ফাঁকি দেয়াকে কঠিন করে তুলবে।

করোনা মহামারী শুরু হওয়ার পর বিশ্বনেতাদের প্রথম মুখোমুখি এই বৈঠকে একইসাথে জলবায়ু পরিবর্তন ও বিশ্বে করোনা পরিস্থিতি বিষয়ে আলোচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবনায় কর আরোপের বিষয়ে রোববার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ২০২৩ সাল থেকে এই কর চালু হবে বলে খবরে জানানো হয়।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইট বার্তায় বলেন, 'জি-২০ সম্মেলনে মিত্র ও প্রতিযোগীসহ বিশ্বের জিডিপির ৮০ ভাগের অধিকারী নেতারা বৈশ্বিক নূন্যতম করের বিষয়ে সমর্থন প্রকাশ করেছেন। এটি শুধু কর চুক্তিই নয়, এই কূটনীতি আমাদের বৈশ্বিক অর্থনীতিকে পূনর্গঠন করবে এবং আমাদের জনগণের জন্য সহায়তা প্রদান করবে।'
এই বিভাগের আরও খবর
জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

The Daily Star
চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

নয়া দিগন্ত
গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

জনকণ্ঠ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

The Daily Star
নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

মানবজমিন
পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি