বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত, সতর্ক অবস্থানে সেনাবাহিনী: জয়শঙ্কর

বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত। পাশাপাশি দেশটি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্রও থাকতে পারে।

পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার এক দিন পর আজ মঙ্গলবার এ বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল। শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে সরকারবিরোধী এ বিক্ষোভের সূত্রপাত। সহিংস বিক্ষোভে কয়েক শ মানুষ নিহত হয়েছেন।  

সূত্র বলছে, সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করেন। এ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে কী নীতি গ্রহণ করা হবে, সে বিষয়ও উঠে আসে বৈঠকে।

এ সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানতে চান, বাংলাদেশ ইস্যুতে বাইরের কোনো গোষ্ঠীর ভূমিকা নিয়ে সরকারের কাছে তথ্য আছে কি না। উত্তরে জয়ের বলেন, ভারত সরকারের কাছে শুধু এই তথ্য আছে যে পাকিস্তানের কূটনীতিকরা বিক্ষোভের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন।

বৈঠকে রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কে সি ভানুগোপাল, জনতা দলের লাল্লান সিং, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের সুদ্বীপ বন্দ্যোপাধ্যায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪, আহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪, আহত ১০

দৈনিক ইত্তেফাক
গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট গ্রেফতার

গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট গ্রেফতার

জনকণ্ঠ
জীবাশ্ম জ্বালানি ইস্যুতে প্রতিশ্রুতি ছাড়াই শেষ কপ৩০ সম্মেলন

জীবাশ্ম জ্বালানি ইস্যুতে প্রতিশ্রুতি ছাড়াই শেষ কপ৩০ সম্মেলন

বণিক বার্তা
পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ও স্থানান্তরযোগ্য কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন

পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ও স্থানান্তরযোগ্য কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন

মানবজমিন
ইসরাইলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

ইসরাইলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

যুগান্তর
নিউইয়র্কের নতুন মেয়র মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা

নিউইয়র্কের নতুন মেয়র মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি