মাইলস্টোন কলেজে পাসের হার শতভাগ, ২ হাজার জিপিএ-৫

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৪ এর ফলাফলে অসাধারণ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ৩ হাজার ১০৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ শিক্ষার্থী পাস করে।

জানা গেছে, পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ।

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৫০১ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৫২ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার ৭৮ দশমিক শূন্য ৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮১ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫ জন ছাত্রছাত্রী, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ এই সাফল্যের প্রকৃত দাবিদার। মাইলস্টোন কলেজ প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় প্রতিবছর ছাত্রছাত্রীরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারছে।
এই বিভাগের আরও খবর
এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি প্রতিদিন
শিক্ষা ভবন ‘ঘেরাওয়ে’ সায়েন্সল্যাব থেকে মিছিল বের করলেন শিক্ষার্থীরা

শিক্ষা ভবন ‘ঘেরাওয়ে’ সায়েন্সল্যাব থেকে মিছিল বের করলেন শিক্ষার্থীরা

দ্যা ডেইলি ক্যাম্পাস
চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

যুগান্তর
সংরক্ষিত ৬ হাজার পদ বাতিল ও ৭৫ হাজার পদে দ্রুত বিজ্ঞপ্তি দিতে শিক্ষামন্ত্রীকে চিঠি

সংরক্ষিত ৬ হাজার পদ বাতিল ও ৭৫ হাজার পদে দ্রুত বিজ্ঞপ্তি দিতে শিক্ষামন্ত্রীকে চিঠি

দ্যা ডেইলি ক্যাম্পাস
এইচএসসির স্থগিত পরীক্ষার সম্ভাব্য সময় জানাল বোর্ড

এইচএসসির স্থগিত পরীক্ষার সম্ভাব্য সময় জানাল বোর্ড

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন