মিয়ানমারে আরও জোরদার হচ্ছে বিক্ষোভ, দোকানপাট-কলকারখানা বন্ধ

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। এদিকে সেনাশাসকদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে সোমবার ধর্মঘট ডেকেছে দেশটির গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়নগুলো। ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের দোকানপাট, কলকারখানা।

নির্মাণ, কৃষি ও পণ্য উৎপাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন সোমবারের ধর্মঘটে অংশ নিচ্ছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী জনগণের ওপর দমনপীড়ন চালাচ্ছে। তাই গণতন্ত্রের জন্য পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এই মুহূর্তে ব্যবসা ও অর্থনীতি সচল রাখার অর্থ হচ্ছে সেনাবাহিনীকে সহযোগিতা করা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবারও দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলিবর্ষণ করেছে সেনারা। বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাতে জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে চেক করে সেনারা।

ইয়াঙ্গুন ছাড়াও মান্দালয় ও মনিওয়ার মতো শহরগুলোতেও সমবেত হয়েছে বিক্ষোভকারীরা। তাদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা।

দক্ষিণের উপকূলীয় শহর দাউইয়ের বিক্ষোভকারীদের নিরাপত্তা দেয় কারেন ন্যাশনাল ইউনিয়নের সদস্যরা। জাতিগত এই সশস্ত্র গোষ্ঠী বর্মি সামরিক বাহিনীর সঙ্গে দীর্ঘকাল ধরে যুদ্ধ চালিয়েছিল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইন প্রয়োগের প্রচেষ্টার অংশ হিসেবে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বজায় রাখা হয়েছে। 

এই বিভাগের আরও খবর
ইসরাইলের বৃটিশ কনস্যুলেট বন্ধ করাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বললেন মিলিব্যান্ড

ইসরাইলের বৃটিশ কনস্যুলেট বন্ধ করাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বললেন মিলিব্যান্ড

মানবজমিন
দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলো আদালত

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলো আদালত

The Daily Star
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বণিক বার্তা
ইসরায়েলের সঙ্গে ৩৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, গ্রিসের নিশানায় তুরস্ক?

ইসরায়েলের সঙ্গে ৩৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, গ্রিসের নিশানায় তুরস্ক?

জাগোনিউজ২৪
ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭২৫০ জনকে জীবিত উদ্ধার

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭২৫০ জনকে জীবিত উদ্ধার

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা