ইলন মাস্কের পদত্যাগ চান ১ কোটি টুইটার ব্যবহারকারী

নিজের পদত্যাগ করা উচিত কিনা গতকাল এমন জরিপ চালিয়েছেন টুইটারের সিইও ইলন মাস্ক। সেই জরিপে মাস্কের বিরুদ্ধে ভোট পড়েছে এক কোটির বেশি। মাস্কের পদত্যাগের পক্ষে ভোট দিয়েছেন ৫৭.৫ শতাংশ টুইটার ব্যবহারকারী।  খবর দ্য গার্ডিয়ানের। 

ইলন মাস্কের করা ওই জরিপে মোট ভোট দিয়েছেন এক কোটি ৭৫ লাখ মানুষ। এতে তার পক্ষে ছিল ৪২.৫ শতাংশ ভোটার। জরিপের পর পদত্যাগ করার বিষয়ে এখনো কিছু জানাননি ইলন মাস্ক। তবে তিনি ওই জরিপের এক কমেন্টে জানিয়েছেন— কোম্পানির নীতি পরিবর্তনবিষয়ক সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে পরে গণহারে জরিপ না করে নীল টিক চিহ্ন যুক্ত টুইটার ব্যবহারকারীদের মতামত নেওয়া হবে। 

প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটারের সিইও হয়েছেন দুই মাসও হয়নি। এই সামাজিক যোগাযোগমাধ্যমটি কেনার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও স্পেস-এক্সের  সিইও। টুইটার কেনার পর বিশ্বের সবচেয়ে ধনীর তালিকা থেকেও বাদ পড়েন তিনি।   

গত অক্টোবরে টুইটার কেনেন ইলন মাস্ক। এর পর এর সিইওসহ উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করে নিজেই সিইও পদে বসেন। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে প্রায়ই পোল খুলতে দেখা গেছে তাকে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধ অ্যাকাউন্ট ফের চালু করে দেওয়া হবে কিনা এ বিষয়েও জরিপ করেন তিনি। পরে ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়।  
এই বিভাগের আরও খবর
এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

জাগোনিউজ২৪
ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

মানবজমিন
সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

প্রথমআলো
শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

বিডি প্রতিদিন
আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে

আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে

দ্যা ডেইলি ক্যাম্পাস
এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!

এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা