সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা

হঠাৎ করেই সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী বছর উল্লেখযোগ্যভাবে সাইবার বাড়তে পারে বলে সতর্ক করেছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

গুগল ক্লাউড প্ল্যাটফর্মের গবেষকরা আশঙ্কা করছেন, এ সময়ে সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার বেড়ে যাবে। 

সম্প্রতি প্রকাশিত ‘সাইবার সিকিউরিটি ফোরকাস্ট ২০২৫’ প্রতিবেদনে গুগল জানিয়েছে, সাইবার হামলাকারীরা এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে আরও বিশ্বাসযোগ্য ফিশিং, এসএমএস ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক কনটেন্ট তৈরি করবে। যেগুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা ফাঁদে পা দেবেন।

গুগল ক্লাউড সিকিউরিটির গবেষকরা আরও সতর্ক করেছেন, হ্যাকাররা জালিয়াতি, পরিচয় চুরি ও নো-ইওর-কাস্টমার (কেওয়াইসি) যাচাইকরণ সিস্টেম হ্যাক করতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, হ্যাকাররা সিস্টেমের দুর্বলতা শনাক্ত, লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ ও ম্যালিশিয়াস সফটওয়্যার কোড লেখার মতো কাজের জন্য এআই ব্যবহার করতে পারে। এতে হামলাগুলো আরও বিপজ্জনক হয়ে উঠবে। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এআই টুলগুলো সহজলভ্য হওয়ায় আগামী বছর বিভিন্ন প্রতিষ্ঠানে আরও বেশি সাইবার হামলার মুখোমুখি হতে পারে। ২০২৫ সাল হবে সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি রূপান্তরমূলক বছর। অদূর ভবিষ্যতে পুরোপুরি স্বায়ত্তশাসিত হওয়ার আগে প্রযুক্তিটি আগামী বছর আধা স্বায়ত্তশাসিত নিরাপত্তা কার্যক্রম শুরু করবে। 
এই বিভাগের আরও খবর
আসছে ফেসবুক-ইনস্টাগ্রামের পেইড ভার্সন, থাকতে পারে যেসব ফিচার

আসছে ফেসবুক-ইনস্টাগ্রামের পেইড ভার্সন, থাকতে পারে যেসব ফিচার

The Daily Star
শুল্ক কমলেও মুঠোফোনের দাম কি আদৌ কমবে

শুল্ক কমলেও মুঠোফোনের দাম কি আদৌ কমবে

প্রথমআলো
ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি মাস্কের

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি মাস্কের

বণিক বার্তা
ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও যুক্ত হচ্ছে নতুন ফিচার

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও যুক্ত হচ্ছে নতুন ফিচার

দ্যা ডেইলি ক্যাম্পাস
১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেয়া হবে ফ্রিল্যান্সিং প্রকল্পে

১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেয়া হবে ফ্রিল্যান্সিং প্রকল্পে

নয়া দিগন্ত
ইউটিউবের থেকেও বেশি আয় হবে এক্সে, ইঙ্গিত ইলন মাস্কের

ইউটিউবের থেকেও বেশি আয় হবে এক্সে, ইঙ্গিত ইলন মাস্কের

জাগোনিউজ২৪
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি