এবারের বিপিএলে সাকিবের ব্যাটে প্রথম ৪ ও ৬

৪, ৬, ৬, ১ , ৬, এরপর আউট—দুর্দান্ত ঢাকার বিপক্ষে নিজের ইনিংসের শেষ ৬ বলে সাকিব আল হাসান খেলেছেন এভাবে। এর মধ্যে তিনি যে একটি সিঙ্গেল নিয়েছেন, সেটিও মূলত ছয় মারতেই চেয়েছিলেন। ইনিংসের এই অংশটুকু দেখলে মনে হবে ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য চার–ছক্কা ছাড়াই কিছুই নেই! 

বলতে পারেন, টি-টোয়েন্টি ক্রিকেটটাই তো এমন, এ আর নতুন কী! নতুন কিছু আছে! গত কয়েক দিন ব্যাটসম্যান সাকিব ও তাঁর চোখের সমস্যার বিষয়টি মাথায় রাখলে নতুন কিছু খুঁজে পাওয়া যাবে।

সব মিলিয়ে আজ তিন নম্বরে নেমে ২০ বলে ৩৪ রান করেছেন সাকিব। ইনিংসের প্রথম ১৪ বলে তাঁর রান ছিল মাত্র ১১ । এরপর ছোট্ট একটা ঝড়। আজকের ইনিংসটি দেখে সরাসরি বলে দেওয়ার সুযোগ নেই, ব্যাটসম্যান সাকিব ফিরতে যাচ্ছেন। কারণ তিনি ভরসা রেখেছেন শুধুই স্লগের ওপরে। আর আউট হতে পারতেন আগেই। ব্যক্তিগত ১৫ রানে তাঁর ক্যাচ ছাড়েন গুলবদিন নাইব। তবে এই ইনিংসটি ব্যাটসম্যান সাকিবকে যে অনেক আত্মবিশ্বাসী করবে, সেটা নিশ্চিত।   

বিপিএলে এটি রংপুরের সপ্তম ম্যাচ। এই ম্যাচসহ সাকিব খেলেছেন ৬টিতে। আজকের ইনিংসটির আগে এর আগে তিনি ব্যাটিং করেছেন ৩টি ইনিংসে। গত ২৬ জানুয়ারি খুলনার বিপক্ষে নেমেছিলেন ৮ নম্বরে। এরপর এই ঢাকার বিপক্ষে আগের পর্বের ম্যাচে ৮ উইকেট পড়লেও ব্যাটিংয়ে নামেননি সাকিব। ৫ উইকেট পড়লেও ব্যাটিংয়ে নামেননি কুমিল্লার বিপক্ষেও। 

সর্বশেষ ম্যাচে চার নম্বরে নেমেছিলেন, তবে রান করার আগেই আউট হয়েছেন। ৩৪ রানের ইনিংসের আগে তাঁর আগের সর্বোচ্চ রান ছিল ২। এই ইনিংসের আগে এবারের বিপিএলে সাকিবের রান ছিল মোট ৪ (২, ২, ০)। 
এই বিভাগের আরও খবর
৯ গোলের পাগলাটে লড়াইয়ে জয়ের পর গার্দিওলার রসিকতা

৯ গোলের পাগলাটে লড়াইয়ে জয়ের পর গার্দিওলার রসিকতা

The Daily Star
লিভারপুলের সালাহবিহীন পথচলার কি এটাই শুরু

লিভারপুলের সালাহবিহীন পথচলার কি এটাই শুরু

বণিক বার্তা
বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন
এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রিক, ৭ গোলের ম্যাচে জিতেছে রিয়াল

এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রিক, ৭ গোলের ম্যাচে জিতেছে রিয়াল

বাংলা ট্রিবিউন
সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে ভারতকে

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে ভারতকে

সময় নিউজ
ব্রুনাইকে গোল-বন্যায় ভাসাল বাংলাদেশ

ব্রুনাইকে গোল-বন্যায় ভাসাল বাংলাদেশ

আমার দেশ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি