বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

বিপিএলের বর্তমান চক্রে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অর্ধকোটি টাকারও বেশি পাওনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বকেয়া টাকা দিতে গড়িমসি করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনকি অংশগ্রহণ ফি বাবদ নির্ধারিত গ্রান্টি মানি জমাও দেয়নি তারা। কয়েক দফা সময় বাড়ানোর পরও টাকা জমা না দেওয়ায় এবার আইনি পথে হাঁটছে বিসিবি।

আজ সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বিপিএলের মাসকট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ফারুক আহমেদ বলেন, ‘আমরা বিপিএলের দলগুলোর কর্ণধারদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি টাকা জমা দিতে। আমরা যে টাকা পাওয়ার কথা, তার সামান্যই পেয়েছি। তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা দিতেই হবে।

বিপিএলের আগের আসরগুলোতেও ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে এবার বিসিবি আরো কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে। আগামী আসরের আগে এই বকেয়া সমস্যার সমাধান করতে বিসিবি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
এই বিভাগের আরও খবর
বিসিবি কেন আইসিসি–পিসিবির বৈঠকে, যা বলছে পাকিস্তানের গণমাধ্যম

বিসিবি কেন আইসিসি–পিসিবির বৈঠকে, যা বলছে পাকিস্তানের গণমাধ্যম

প্রথমআলো
পাকিস্তানের সঙ্গে আইসিসির বৈঠকের পর মুখ খুলল ভারত

পাকিস্তানের সঙ্গে আইসিসির বৈঠকের পর মুখ খুলল ভারত

যুগান্তর
পাকিস্তানকে বড় বাঁচা বাঁচালেন ফাহিম আশরাফ

পাকিস্তানকে বড় বাঁচা বাঁচালেন ফাহিম আশরাফ

সময় নিউজ
ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, পিসিবিকে আইসিসির সতর্কবার্তা

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, পিসিবিকে আইসিসির সতর্কবার্তা

বণিক বার্তা
শেষ ম্যাচেও অদম্য বাংলাদেশের সাতে সাত

শেষ ম্যাচেও অদম্য বাংলাদেশের সাতে সাত

জাগোনিউজ২৪
থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কাছে জ্যোতির দল

থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কাছে জ্যোতির দল

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি