ড্রপবক্স, লিংকডইন, টুইটারের ২ হাজার ৬০০ কোটি ডেটা ফাঁস

ড্রপবক্স, লিংকডইন, টুইটারের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬০০ কোটির বেশি ডেটা ফাঁস হয়েছে বলে জানিয়েছ নিরাপত্তা গবেষকেরা। 

ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়, এত ব্যাপক আকারের ডেটার সন্ধানকে এখন পর্যন্ত ডেটা ফাঁসের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। 

সিকিউরিটি ডিসকভারি ও সাইবারনিউজের গবেষকেরা বলেছেন, নতুন পাওয়া ফাঁস এই ডেটাবেজের আকার ১২ টেরাবাইট।

বিশাল পরিমাণের এই ডেটা একটি উন্মুক্ত স্টোরেজে পাওয়া যায়। কোন হ্যাকার বা ডেটা সংগ্রাহক এই ডেটাগুলো একত্রিত করেছে বলে গবেষক দলে সদস্যরা মনে করেন। 

তারা বলেন, পরিচয় চুরি, অত্যাধুনিক ফিশিং স্কিম (অনলাইনে প্রতারণার মাধ্যমে টাকা চুরি করা), সাইবার আক্রমণ, ব্যক্তিগত ও সংবেদনশীল অ্যকাউন্টগুলোয় অননুমোদিত প্রবেশসহ বিভিন্ন ধরনের আক্রমণের জন্য হ্যাকাররা এসব ডেটা ব্যবহার করতে পারে।

এই ধরনের আবিষ্কৃত ডেটা নতুন হলে তা সাধারণত একটি ভালো খবর হয়ে থাকে। তবে গবেষকেরা বলছেন, আগের চুরি করা ও ফাঁসকৃত ডেটার সমন্বয়ই হলো এসব ডেটা। আর এর মধ্যে অনেক ডেটারই পুনরাবৃত্তি রয়েছে
এই বিভাগের আরও খবর
এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

জাগোনিউজ২৪
ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

মানবজমিন
সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

প্রথমআলো
শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

বিডি প্রতিদিন
আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে

আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে

দ্যা ডেইলি ক্যাম্পাস
এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!

এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা