তিন দিনের মোবাইল ডাটা ব্যবহার করা যাবে ৭ দিন!

মোবাইলফোনের ডাটা ব্যবহারকারীদের জন্য নতুন ডাটা প্যাকেজ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ বাতিল করা হয়েছে। তবে ব্যবহারকারীরা এখন তিন দিনের ডাটা প্যাকেজ সাত দিন ব্যবহার করতে পারবেন।

আগামী ১৫ অক্টোবর থেকে তিন দিনের ডাটা প্যাকেজটিই সাতদিন মেয়াদে গ্রাহককে দিতে হবে মোবাইল অপারেটরদের। এছাড়া ৩০ দিন ও আনলিমিটেড প্যাকেজও রাখা হয়েছে। 
 
অর্থাৎ তিন দিন মেয়াদে গ্রাহকরা যে পরিমাণ ডাটা পেতেন সেই পরিমাণ ডাটা এখন সাত দিন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। 

রোববার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩’ সংক্রান্ত সভায় এই ঘোষণা দেয়া হয়।
 
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ। মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এবং মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বিটিআরসি সূত্র জানায়, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ২০২২ সালে এক নির্দেশিকায় ৩, ৭, ১৫, ৩০ এবং আনলিমিটেড মেয়াদে মোবাইল অপারেটরদের জন্য সবোর্চ্চ ৯৫টি ডাটা প্যাকেজ নির্ধারণ করে দেয় বিটিআরসি। এরপর চলতি বছরের ৩০ মে প্যাকেজ ও ডাটার মূল্য সংক্রান্ত মতবিনিময় সভায় গ্রাহক জরিপের ফলাফল তুলে ধরে বিটিআরসি। 
 
জরিপে অংশ নেয়া ১ হাজার ৬০০ ডাটা ব্যবহারকারীর ৪৪ দশমিক ৫ শতাংশ বিদ্যমান পাঁচটি মেয়াদ বহাল রাখার পক্ষে মত দেন। অপরদিকে ৫২ দশমিক ৯ শতাংশ গ্রাহক চান ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদের প্যাকেজ। সেই অনুযায়ী ৩ ও ১৫ দিনের মেয়াদ বাতিল করা হয়।

গত ৩ সেপ্টেম্বর মোবাইল ফোনের ডাটা প্যাকেজ নিয়ে নতুন একটি নির্দেশিকা চূড়ান্ত করে বিটিআরসি। নতুন নির্দেশিকা অনুযায়ী ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদে প্যাকেজের সংখ্যা কমে দাঁড়াবে সর্বোচ্চ ৪০টি। 
এই বিভাগের আরও খবর
সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

প্রথমআলো
কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো গুগল

কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো গুগল

দ্যা ডেইলি ক্যাম্পাস
অপরাধীরা ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ-চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে

অপরাধীরা ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ-চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে

দ্যা ডেইলি ক্যাম্পাস
সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

প্রথমআলো
বিনা খরচে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পাবেন ব্যবহারকারীরা

বিনা খরচে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পাবেন ব্যবহারকারীরা

দ্যা ডেইলি ক্যাম্পাস
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের: সংঘাতের নতুন মোড়

  • চিকিৎসকের ঘাটতি বনাম কর্মসংস্থান সংকট: বাংলাদেশের স্বাস্থ্য খাতের জটিল সমীকরণ

  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী