নির্বাচনের ফল ঘিরে মিয়ানমারে সরকার ও সেনাবাহিনী বিরোধ চরমে

মিয়ানমারে নবেম্বরের নির্বাচনের পর বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সোমবার থেকে দেশটির নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে। গত বছর ৮ নবেম্বর মিয়ানমারের জাতীয় নির্বাচনে বড় জয় পায় আউং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে যেখানে ৩২২টি আসনে জয়ই যথেষ্ট, সেখানে সুচির দল জয় পেয়েছে ৩৪৬টি আসনে।

দেশটির প্রভাবশালী সেনাবাহিনী সমর্থিত বিরোধীদল ইউনিয়ন সলিডারিটি এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা নতুন করে আবার নির্বাচন আয়োজনের দাবি জানায়। নতুবা হুমকির সুরে সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে আবারও ক্ষমতা দখলের আশঙ্কার কথা জানায়।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ‘নির্বাচনে প্রতারণার’ অভিযোগ নিয়ে যে রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি হয়েছে তা সমাধানের ব্যবস্থা না করলে ‘ব্যবস্থা গ্রহণের’ পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়। ওই ব্যবস্থা কি অভ্যুত্থান হতে পারে- এমন প্রশ্নের জবাবে এ সপ্তাহে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সেই আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।

জান্তা আমলে তৈরি মিয়ানমারের সংবিধানে সেনাবাহিনীকে বেশ কিছু ক্ষমতা দেয়া আছে। যেমন: পার্লামেন্টের ২৫ শতাংশ আসনের সদস্য সরাসরি সেনাবাহিনী থেকে আসবেন। এতদিন পর্যন্ত দেশটির বেসামরিক সরকার সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করেই দেশ পরিচালনা করে আসছিল। নবেম্বরের নির্বাচন নিয়েই প্রথম দুই পক্ষ সরাসরি এতটা বিরোধে জড়িয়েছে।

এই বিভাগের আরও খবর
ইসরাইলের বৃটিশ কনস্যুলেট বন্ধ করাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বললেন মিলিব্যান্ড

ইসরাইলের বৃটিশ কনস্যুলেট বন্ধ করাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বললেন মিলিব্যান্ড

মানবজমিন
দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলো আদালত

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলো আদালত

The Daily Star
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বণিক বার্তা
ইসরায়েলের সঙ্গে ৩৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, গ্রিসের নিশানায় তুরস্ক?

ইসরায়েলের সঙ্গে ৩৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, গ্রিসের নিশানায় তুরস্ক?

জাগোনিউজ২৪
ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭২৫০ জনকে জীবিত উদ্ধার

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭২৫০ জনকে জীবিত উদ্ধার

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা