নীল, সোনালী ও ধূসর টিক চালু করবেন ইলোন মাস্ক

আগামী সপ্তাহেই টুইটারে ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে বলে জানান ইলোন মাস্ক। তবে এতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে। ব্যক্তি, সরকারি অ্যাকাউন্ট ও কোম্পানির ভেরিফিকেশনে একাধিক রং নিয়ে আসা হচ্ছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টুইটারের নতুন এ স্বত্বাধিকারী গতকাল জানান, পরবর্তী শুক্রবার থেকে নতুন ভেরিফিকেশন পরিষেবা চালু হবে। এর আওতায় বিভিন্ন ব্যক্তির ভেরিফায়েড অ্যাকাউন্টে নীল টিক থাকবে। সরকারি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ থাকবে ধূসর এবং বিভিন্ন কোম্পানির জন্য সোনালী টিক। তবে ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য ফি প্রযোজ্য হবে কীনা এ বিষয়টি নিশ্চিত করেননি মাস্ক।

টুইটারের দায়িত্ব নেয়ার পর ৭ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট চালুর ঘোষণা দিয়েছিলেন মাস্ক। কিন্তু অল্প সময়ের মধ্যে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট চালু এবং বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে ওই পরিকল্পনা স্থগিত করা হয়।
এই বিভাগের আরও খবর
এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

জাগোনিউজ২৪
ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

মানবজমিন
সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

প্রথমআলো
শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

বিডি প্রতিদিন
আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে

আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে

দ্যা ডেইলি ক্যাম্পাস
এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!

এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা