প্রাক্তনকে ‘টোকাই’ বলে সম্বোধন করে পরীমণি আরও যা বললেন

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেছে। এরপর থেকে ছেলে (রাজ্য) পরীমণির কাছেই রয়েছে। এদিকে বিচ্ছেদের পর থেকে তাদের দু‘জনের মুখ দেখাদেখি এবং যোগাযোগ বন্ধ ছিল। তবে সম্প্রতি পরীমণির বাসায় গিয়েছিলেন শরিফুল রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও।

এ দিকে গত কয়েক দিনে খবর চাউর হয় পরীর বাসায় রাজ গিয়েছেন। এমনকি এ সময় পরীর হাতের রান্নাও খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে পরীমণি মিডিয়ায় কোনো মন্তব্য না-করলেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। 

আজ পরী  ফেসবুকে একটি পোস্টে লিখেছেন: ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’ 

নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)’  সেখানে পরী ফিরতি কমেন্টে লিখেছেন: ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের  চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে- কত বড় নিমকহারাম!’

পরীমণির এমন স্ট্যাটাস নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে। স্ট্যাটাসে পরী কারো নাম উল্লেখ না করলেও ভক্তরা ধারণা করছেন এই স্ট্যাটাসে তিনি শরিফুল রাজের প্রতি ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন হলো- তাহলে কি রাজ পরীমনির বাসায় যাননি?

পরীর এমন স্ট্যাটাসে ভক্তরাও দ্বিধায় পড়েছেন। কারণ বাসার দারোয়ান যদি অ্যালাও না করে তাহলে শরিফুল রাজ পরীর বাসায় ঢুকলেন কীভাবে? 
এই বিভাগের আরও খবর
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

যুগান্তর
মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী যা বললেন

মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী যা বললেন

যুগান্তর
নতুন মাইলফলকের সামনে বলিউড নায়িকা তৃপ্তি

নতুন মাইলফলকের সামনে বলিউড নায়িকা তৃপ্তি

যুগান্তর
এবার একসঙ্গে বড় পর্দায় নিশো-মেহজাবীন

এবার একসঙ্গে বড় পর্দায় নিশো-মেহজাবীন

মানবজমিন
আবারও সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা

আবারও সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা

সময় নিউজ
সব ছাড়ার ঘোষণার পর বিচ্ছেদের গুঞ্জন, ব্যাখ্যা দিলেন নেহা

সব ছাড়ার ঘোষণার পর বিচ্ছেদের গুঞ্জন, ব্যাখ্যা দিলেন নেহা

সমকাল
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি