ভোটযুদ্ধে তারকাদের জয়-পরাজয়

গতকাল হয়ে গেলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের চোখ ছিল তারকাপ্রার্থীদের দিকে। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা। এরমধ্যে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর, সংগীতশিল্পী মমতাজ বেগম এবং চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহি অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর হয়ে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী, কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে অংশ নেন নকুল কুমার বিশ্বাস। এরমধ্যে ফল ঘোষণার আগেই অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ডলি সায়ন্তনী। বরিশাল-২ থেকে শিল্পী নকুল কুমার বিশ্বাস নির্বাচনে অংশ নিলেও এ অঞ্চলের মানুষ নির্বাচিত করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া মেনন ১ লাখ ২৪ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। 

অন্যদিকে প্রচার প্রচারণায় চমক দেখালেও ভোটযুদ্ধে হেরে গেছেন নায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেয়া এই নায়িকা পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি ভোট। তার আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। একই আসনে থাকা আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট! এমন কি মাহির জামানতও বাতিল হয়েছে।

তারকাদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন আসাদুজ্জামান নূর এবং ফেরদৌস আহমেদ। নীলফামারী-২ থেকে আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট। অর্থ্যাৎ ১ লাখের বেশী ভোট পেয়ে নির্বাচিত হলেন ‘বাকের ভাই’ খ্যাত এই অভিনেতা। এ নিয়ে টানা ৫বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলেন সাবেক এই সংস্কৃতিমন্ত্রী।

অন্যদিকে প্রথমবারের মতো নির্বাচনে পা রেখেই জয় লাভ করলেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকা-১০ আসন থেকে এই অভিনেতা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
এই বিভাগের আরও খবর
ঈদে মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

ঈদে মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

জনকণ্ঠ
ঈদে আসছে প্রীতম ও মেহজাবীনের ‘ক্যাকটাস’

ঈদে আসছে প্রীতম ও মেহজাবীনের ‘ক্যাকটাস’

বণিক বার্তা
অবশেষে বিয়ের ঘোষণা / ভেন্যু-নিরাপত্তা-অতিথি নিয়ে এলো নতুন তথ্য

অবশেষে বিয়ের ঘোষণা / ভেন্যু-নিরাপত্তা-অতিথি নিয়ে এলো নতুন তথ্য

সমকাল
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

যুগান্তর
মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী যা বললেন

মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী যা বললেন

যুগান্তর
নতুন মাইলফলকের সামনে বলিউড নায়িকা তৃপ্তি

নতুন মাইলফলকের সামনে বলিউড নায়িকা তৃপ্তি

যুগান্তর
ট্রেন্ডিং
  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন