মিয়ানমারে আশ্রয় শিবিরে গোলার আঘাতে নিহত ২৯

মিয়ানমারে বাস্তুচ্যুতদের একটি শিবিরে গোলা হামলায় শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। প্রাণ হারানো সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)। খবর বিবিসি।

আশ্রয় শিবিরটি ক্ষমতাসীন জান্তাদের সঙ্গে লড়াইরত কেআইএ-এর একটি সামরিক ক্যাম্পের কাছে অবস্থিত।

লাইজা শহরে কেআইএর সদর দপ্তর থেকে প্রায় দুই মাইল দূরের ওই শিবিরে গতকাল সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে হামলা হয়। স্থানটি চীনা সীমান্তের কাছে।

ওই এলাকায় সংঘর্ষের ঘটনা নতুন নয়। তবে স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে শিবিরের কাছে এমন কিছু ঘটেনি।

২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে সরিয়ে দেয় সামরিক অভ্যুত্থান। এরপর দেশজুড়ে ছড়িয়ে পড়া সংঘর্ষে হাজার হাজার মানুষ বাড়িঘর হারায়।

এদিকে নির্বাসিত জাতীয় ঐক্য সরকার এনইউজি আশ্রয় শিবিরে হামলার জন্য জান্তাকে দায়ী করেছে। তারা এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেসামরিক কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষমতা দখলের পর থেকে সামরিক বাহিনী বিরোধীদের দমনে বিমান হামলা বাড়াচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ সরানো হচ্ছে। কয়েক ডজন বডি ব্যাগ পাশাপাশি পড়ে আছে।

কয়েক ডজন বড় জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কেআইএ অন্যতম। অভ্যুত্থানের কয়েক দশক আগে থেকেই সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে তারা।
এই বিভাগের আরও খবর
জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

The Daily Star
চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

নয়া দিগন্ত
গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

জনকণ্ঠ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

The Daily Star
নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

মানবজমিন
পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি