যতক্ষণ অজ্ঞান না হতাম ততক্ষণ বাবা মারতেন

উদ্ভট পোশাক আর নানা ধরণের মন্তব্য করে সবসময় সংবাদের শিরোনামে থাকেন উরফি জাভেদ। এবার নিজের বাবার বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ করে খবরের শিরোনাম হলেন তিনি। বেশ কিছুদিন  আগে উরফির ছবি বিকৃত করে তা পর্নো সাইটে পোস্ট করা হয়েছিল। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি টিউব টপ পরা খুব সাধারণ একটি ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার করেছিলাম, সেই ছবি কেউ ডাউনলোড করে পর্নো সাইটে পোস্ট করেন। আত্মীয়-স্বজন বিষয়টি জানার পর আমাকে দোষারোপ শুরু করেন। আমাকে ‘পর্নো স্টার’ বলা হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, তাই যদি হবে তাহলে ভিডিও কোথায়? এমনকি আমার বাবাও একথা বলেছিলেন। বাবা আত্মীয়দের বলেন, পর্নো সাইটের লোকজন ৫০ লাখ রুপি দাবি করছেন। আমি সেদিন কিছুই বুঝিনি, কিছু বলতেও পারিনি। কারণ আমাকে মারধর করা হয়েছিল।

কিন্তু কেন মার খাচ্ছি বুঝতে পারিনি। অজ্ঞান না হওয়া পর্যন্ত উরফিকে তার বাবা মারধর করতেন। এসব তথ্য উল্লেখ করে উরফি বলেন, আমি কিছু লোকজনের ‘শিকার’ হয়েছিলাম। আত্মীয়-স্বজনরা এমন করলে মানা যায়। কিন্তু নিজের বাবা এমন করলে মেনে নেওয়া সহজ না। দুই বছর অনেক শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেছি, লোকজন খারাপ শব্দে আমায় ডাকত। যতক্ষণ অজ্ঞান না হই ততক্ষণ বাবা মারতেন। ওই সময়ে মনে হতো, আত্মহত্যা করি। পরে ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই। ঠাই হয় ভাড়া বাড়িতে। তা জানিয়ে তিনি বলেন, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর লখনৌতে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম আমি এবং আমার বোনেরা। টিউশন করে ভাড়া দিয়েছি। এরপর সেখান থেকে দিল্লিতে এক বন্ধুর ফ্ল্যাটে চলে যাই। সেখানে গিয়ে কল সেন্টারে চাকরি করতাম। তারপর সেখান থেকে মুম্বইয়ে গিয়ে পেয়িং গেস্ট থাকতাম।
এই বিভাগের আরও খবর
প্রিয় মানুষদের দেখতে দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন

প্রিয় মানুষদের দেখতে দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন

The Daily Star
ডনের গ্রেপ্তারে যা বললেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী

ডনের গ্রেপ্তারে যা বললেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী

মানবজমিন
একসময় মসজিদে আজান দেওয়া ডন যেভাবে খলনায়ক হলেন

একসময় মসজিদে আজান দেওয়া ডন যেভাবে খলনায়ক হলেন

জাগোনিউজ২৪
অতীতের ভুলগুলো না হলে জীবনটা আরও মসৃণ হতো: শাকিব খান

অতীতের ভুলগুলো না হলে জীবনটা আরও মসৃণ হতো: শাকিব খান

দৈনিক ইত্তেফাক
বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের আলোচনা-সমালোচনা

বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের আলোচনা-সমালোচনা

দৈনিক ইত্তেফাক
বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামি, হতে চেয়েছিলেন কৃষক!

বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামি, হতে চেয়েছিলেন কৃষক!

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা