যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪২

গাজা যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির জন্য কায়রোর উদ্দেশে রওনা দিয়েছেন হামাস নেতারা। এর মধ্যেই ইসরায়েলি সামরিক হামলায় গাজার বিভিন্ন স্থানে অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত অনেকে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত থেকে শুক্রবার পর্যন্ত হতাহতের এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলার পর নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরের এলাকাগুলো থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেইত লাহিয়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরের এবং দক্ষিণের বিভিন্ন এলাকায় আরও লোক নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার নতুন কোনও বিবৃতি দেয়নি। তবে বৃহস্পতিবার জানিয়েছিল, গাজা উপত্যকার ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা’ অব্যাহত রেখেছে তারা।

বৃহস্পতিবার ইসরায়েলি ট্যাঙ্ক নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তর ও পশ্চিমাংশে প্রবেশ করে। শুক্রবার উত্তরাংশ থেকে তারা সরে গেলেও শিবিরের পশ্চিম অংশে সক্রিয় ছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার একটি ইসরায়েলি ড্রোন হামলায় গাজার উত্তর প্রান্তের কামাল আদওয়ান হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রধান আহমেদ আল-কাহলুত নিহত হন। হাসপাতালটি বর্তমানে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম এবং খাদ্য ঘাটতির কারণে কার্যত অচল। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের বেশিরভাগ কর্মীকে ইসরায়েলি সেনাবাহিনী আটক বা বহিষ্কার করেছে।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। উত্তর গাজায় জনগণকে তাদের ভূমি ও বাড়িঘর থেকে উচ্ছেদ করতে ইসরায়েল ত্রাণ সরবরাহ বন্ধ করে ‘ক্ষুধার অস্ত্র’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন।
এই বিভাগের আরও খবর
জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

The Daily Star
চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

নয়া দিগন্ত
গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

জনকণ্ঠ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

The Daily Star
নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

মানবজমিন
পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি